মা

গ্রহণযোগ্য ইসি গঠনে সকলের সহযোগিতা কামনা রাষ্ট্রপতির

গ্রহণযোগ্য ইসি গঠনে সকলের সহযোগিতা কামনা রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে  সকল রাজনৈতিক দল ও সুশীল সমাজের সহযোগিতা কামনা করেছেন। তিনি আজ সন্ধ্যায় নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের অংশ হিসেবে প্রথম দিনেই জাতীয় পার্টির সাথে বৈঠকে এ কথা বলেন।

১০ ঘণ্টা করে বিমান ওঠানামা বন্ধ, ভোগান্তি হযরত শাহজালালের যাত্রীদের

১০ ঘণ্টা করে বিমান ওঠানামা বন্ধ, ভোগান্তি হযরত শাহজালালের যাত্রীদের

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বর্তমানে ১০ ঘণ্টা করে বিমান চলাচল বন্ধ থাকায় ভোগান্তির মুখে পড়ছেন যাত্রীরা। এছাড়া তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজের অংশ হিসাবে ডিসেম্বরের ১০ তারিখ থেকে আগামী তিন মাস রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত রানওয়ে বন্ধ থাকছে।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

সারা দেশে রোববার রাত থেকে বয়ে যাচ্ছে মৃদ শৈত প্রবাহ। যার ফলে এই শীতে বিপর্যস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।  ঘর থেকে বের হতে পারছে না সাধারন কর্মমূখী মানুষ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়।

কুষ্টিয়ায় বিড়ি মালিক ও শ্রমিকদের মতবিনিময় সভা

কুষ্টিয়ায় বিড়ি মালিক ও শ্রমিকদের মতবিনিময় সভা

বিড়িতে ৩টি মূল্যস্তরসহ শ্রমিক ও শিল্প রক্ষার্থে কুষ্টিয়ায় বিড়ি মালিক ও শ্রমিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কুষ্টিয়ায় মাসুদ বিড়ি ফ্যাক্টরীতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাজধানীতে ২৫ হাজার ইয়াবাসহ  তিন ব্যবসায়ী গ্রেফতার

রাজধানীতে ২৫ হাজার ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার

রাজধানীর দারুস সালাম থানা এলাকায় অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ নুর কায়েস ওরফে সাদিয়া, কদভানু ওরফে ফাতেমা ও নুর নাহার নামের তিনজন মাদককারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।

সারাদেশে মৃদু শৈত প্রবাহ অব্যাহত থাকবে

সারাদেশে মৃদু শৈত প্রবাহ অব্যাহত থাকবে

দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত-প্রবাহ অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
আবহাওয়া অফিস জানায়, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং বরিশাল অঞ্চলে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। 

২৫০ কুকুরছানা মেরে দুই হনুমান আটক

২৫০ কুকুরছানা মেরে দুই হনুমান আটক

মহারাষ্ট্রের বীড় জেলার গ্রামে প্রায় ২৫০ কুকুরছানাকে উঁচু থেকে ছুড়ে মেরে ফেলার অভিযোগ উঠেছিল এক দল হনুমানের বিরুদ্ধে। গ্রামবাসীদের দাবি ছিল, কুকুরদলের হাতে সন্তানের মৃত্যুর প্রতিশোধ নিতেই এ রকম কাণ্ড ঘটাচ্ছে হনুমানেরা। সেই ঘটনায় অবশেষে দু’টি হনুমানকে ধরতে সক্ষম হয়েছে বনদফতর। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে এই খবর।

মৌসুমের শীতলতম দিনের সাক্ষী কলকাতা

মৌসুমের শীতলতম দিনের সাক্ষী কলকাতা

এক ধাক্কায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কমল চার ডিগ্রি। যদিও উত্তর-পশ্চিম দিকের ঠান্ডা হাওয়া ঢোকার গতি রবিবার কমে যায়। তাই সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই বাড়ে। তবে সর্বোচ্চ তাপমাত্রা এতটাই কমে যায় যে, দিনভর ভালই ঠান্ডা অনুভূত হয়েছে শহরজুড়ে। ঠান্ডা আরও বাড়বে বলেই খবর আলিপুর হাওয়া অফিসের।