মা

চুরি করতে ১০ কেজি ওজন কমাল চোর!

চুরি করতে ১০ কেজি ওজন কমাল চোর!

কথাতেই আছে চুরি বিদ্যা, বড় বিদ্যা যদি না পড় ধরা। গৃহস্থ যেমন সজাগ থাকে তেমনই চোরও প্রতিদিন নয়া নয়া কৌশল বানায়। কিন্তু চুরির জন্য কেউ নিজের ওজন ১০ কেজি কমিয়েছে এমন খবর তেমন একটা শোনা যায় না

গাজায় জ্বালানি ও নির্মাণ উপকরণ সহায়তায় মিসর-কাতার চুক্তি

গাজায় জ্বালানি ও নির্মাণ উপকরণ সহায়তায় মিসর-কাতার চুক্তি

অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় জ্বালানি ও মৌলিক নির্মাণ সামগ্রী সরবরাহের মাধ্যমে সহায়তা করতে এক চুক্তি স্বাক্ষর করেছে মিসর ও কাতার।বুধবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানায়।নরওয়ের অসলোতে ফিলিস্তিনিদের সহায়তার জন্য আন্তর্জাতিক দাতা গোষ্ঠী অ্যাড হক লিয়াসন কমিটির (এএইচএলসি) মন্ত্রী পর্যায়ের বৈঠক চলাকালে দুইপক্ষের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

গাইবান্ধায় হত্যা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ৮ জনের আমৃত্যু কারাদণ্ড

গাইবান্ধায় হত্যা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ৮ জনের আমৃত্যু কারাদণ্ড

গাইবান্ধার পলাশবাড়ীতে হাসান নামের এক কৃষককে হত্যার দায়ে সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা নজরুল ইসলামসহ আটজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও প্রত্যেক আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার সিনিয়র জেলা দায়রা ও জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন।

ওয়েবিল কী? ওয়েবিল নিয়ে কেন মুখোমুখি পরিবহন মালিক-শ্রমিক?

ওয়েবিল কী? ওয়েবিল নিয়ে কেন মুখোমুখি পরিবহন মালিক-শ্রমিক?

রাজধানী ঢাকার বিভিন্ন রুটে কয়েক দিন ধরে অঘোষিত গণপরিবহন ধর্মঘটের পর বৃহস্পতিবার থেকে বেশ কিছু পরিবহন আবার চলাচল করতে শুরু করেছে।পরিবহন শ্রমিকরা জানিয়েছেন, বুধবার পর্যন্ত ওয়েবিল বন্ধের দাবিতে পরিবহন চালানো বন্ধ রেখেছিলেন তারা।

নাইজারের সংঘাতপূর্ণ পশ্চিমাঞ্চলে ২৫ বেসামরিক নাগরিক নিহত

নাইজারের সংঘাতপূর্ণ পশ্চিমাঞ্চলে ২৫ বেসামরিক নাগরিক নিহত

মালি সীমান্তবর্তী নাইজারের সংঘাতপূর্ণ মরুভূমি অঞ্চলে সন্দেহভাজন জিহাদিদের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বুধবার স্থানীয় কর্মকর্তারা এ  কথা জানান

সীমান্তহত্যা নিয়ে উত্তাল পশ্চিমবঙ্গ বিধানসভা

সীমান্তহত্যা নিয়ে উত্তাল পশ্চিমবঙ্গ বিধানসভা

বাংলাদেশ দীর্ঘ দিন ধরে অভিযোগ করছিল। এবার পশ্চিমবঙ্গের বিধানসভাতেও একই অভিযোগ উঠে এলো। বিএসএফ-এর এখতিয়ার বাড়ানোর প্রশ্নে রাজ্যের গুরুত্বপূর্ণ নেতা এবং বিধায়ক তাপস রায় রীতিমতো পরিসংখ্যান দিয়ে বিএসএফ-এর বিরুদ্ধে সীমান্তহত্যা, গুম, অপহরণের অভিযোগ তুললেন। যা নিয়ে বুধবারও উত্তপ্ত বিধানসভা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ সরকারের অবস্থান নিয়ে কটাক্ষ করেছেন।

টাঙ্গাইলের হাসান ইমামের এমপি পদের বৈধতা প্রশ্নে রিট খারিজ

টাঙ্গাইলের হাসান ইমামের এমপি পদের বৈধতা প্রশ্নে রিট খারিজ

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারীর এমপি পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান সমন্বয়ে গঠিত একটি  হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এই আদেশ দেন।

নেত্রকোনায় নকল বিডি বিক্রয় ও মজুদের জন্য ৫ ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোনায় নকল বিডি বিক্রয় ও মজুদের জন্য ৫ ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর বাজারে নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি বিক্রয় ও মজুদের অপরাধে ৫ ব্যাবসায়ীকে নগদ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে

সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে।
এ ছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। 

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৯৫

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৯৫

মালয়েশিয়ার ইমিগ্রেশনের টানা তিন ঘণ্টার অভিযানে বাংলাদেশিসহ ৯৫ জন অবৈধ অভিবাসী আটক করা হয়েছে। আটকদের মধ্যে ৫২ জন পুরুষ ও ৪৩ জন নারী রয়েছেন। তবে বৈধ কাগজপত্র থাকায় ১৫০ জন অভিবাসীর ৫৫ জনকে ছেড়ে দেওয়া হয়।