মা

ফেসবুক লাইভে স্ত্রী খুনের মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

ফেসবুক লাইভে স্ত্রী খুনের মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

ফেনী শহরের বারাহিপুর এলাকায় পারিবারিক কলহের জেরে ফেসবুকে লাইভে এসে তাহমিনা আক্তার নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনার মামলার রায় দিয়েছেন আদালত। রায়ে তার স্বামী ওবায়দুল হক টুটুলের ফাঁসির আদেশ দেন জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন্নেছা।

ট্রাম্পের নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’

ট্রাম্পের নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম নেটওয়ার্ক চালুর ঘোষণা দিয়েছেন। তিনি এর নাম দিয়েছেন 'ট্রুথ সোশ্যাল'।

জটিল সমীকরণে বাংলাদেশ, স্কটল্যান্ড ও ওমান

জটিল সমীকরণে বাংলাদেশ, স্কটল্যান্ড ও ওমান

বাংলাদেশ, ওমান ও স্কটল্যান্ড- তিন দলেরই টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে ওঠার সম্ভাবনা প্রবল। কিন্তু এই তিন দলের মধ্যে দু'টি দল গ্রুপ স্টেজ থেকে মূল পর্বের জন্য কোয়ালিফাই করবে। তবে তিন দলের মধ্যে রানরেটের খুব বেশি পার্থক্য নেই।

পদ্মা ও মেঘনা নামে দুই বিভাগ চান প্রধানমন্ত্রী

পদ্মা ও মেঘনা নামে দুই বিভাগ চান প্রধানমন্ত্রী

ফরিদপুর এবং কুমিল্লাকে দুটি প্রধান নদী পদ্মা এবং মেঘনা নামে বিভাগ করতে চান বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি দুটি নদীর নামে দুটি নতুন বিভাগ গঠনের সিদ্ধান্ত নিয়েছি- একটি পদ্মার নামে এবং অন্যটি মেঘনার নামে।

সাম্প্রদায়িক সংঘাতের বিরুদ্ধে ‍যশোরে মানববন্ধন ও মৌনমিছিল

সাম্প্রদায়িক সংঘাতের বিরুদ্ধে ‍যশোরে মানববন্ধন ও মৌনমিছিল

’মৌলবাদ,জঙ্গীবাদ,সাম্প্রদায়িক সংঘাত সহ সকল সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদ নয় প্রতিকার চাই, নিরাপদ বাংলাদেশ চাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে মানববন্ধন ও মৌনমিছিল অনুষ্ঠিত হয়েছে ।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫২

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫২

রাজধানী ঢাকার বিভিন্ন থানায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবন ও মাদক বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে  ৫২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

মালয়েশিয়ায় ১৭২ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় ১৭২ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় ১৭২ বাংলাদেশিসহ ২১৩ অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)।বুধবার কুয়ালালামপুরের অদূরে সেতাপাকের ওয়াংসা মাজুতে একটি নির্মাণস্থলে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন তিনজন নারী।

বোমা বিস্ফোরণে পাকিস্তানের ৫ সামরিক সৈন্য নিহত

বোমা বিস্ফোরণে পাকিস্তানের ৫ সামরিক সৈন্য নিহত

পৃথক বোমা বিস্ফোরণে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে  ৫ সামরিক সৈন্য নিহত হয়েছেন। বুধবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন। এখনো কেউ এ হামলার দায় স্বীকার করেনি। স্থানীয় বাসিন্দারা হামলার বিচার দাবি করেছেন।

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে 'অচেনা' ড্রোনের হামলা

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে 'অচেনা' ড্রোনের হামলা

সিরিয়ায় একটি মার্কিন সামরিক ঘাঁটিতে অজ্ঞাত-পরিচয় কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে। গতকাল (বুধবার) দিন শেষে বিভিন্ন গণমাধ্যম হামলার খবর প্রচার করেছে।

টিকার সার্টিফিকেটে মোদীর ছবি নিয়ে মামলা

টিকার সার্টিফিকেটে মোদীর ছবি নিয়ে মামলা

ভারতে করোনা টিকার সার্টিফিকেটে কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি? কেন্দ্রকে নোটিস পাঠাল কেরালা হাইকোর্ট।সম্প্রতি কেরালা হাইকোর্টে একটি মামলা দায়ের করেছিলেন জনৈক পিটার মায়ালিপরমপিল। তাঁর প্রশ্ন ছিল, কেন করোনার সার্টিফিকেটে নরেন্দ্র মোদীর ছবি থাকবে?