মা

ব্যাটিং ব্যর্থতাকেই দেখছেন মাহমুদুল্লাহ

ব্যাটিং ব্যর্থতাকেই দেখছেন মাহমুদুল্লাহ

টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের কাছে ৬ রানে হেরে বিশ্বকাপ মিশনে হোঁচট খেল টাইগাররা। এ নিয়ে স্কটিশদের বিপক্ষে টি-টোয়েন্টিতে দুবারের দেখায় প্রতিবারই হার দেখল বাংলাদেশ।

রবিউল আউয়াল মাসের শিক্ষা

রবিউল আউয়াল মাসের শিক্ষা

মাওলানা মাহমূদ হাসান তাসনীম: বছর ঘুরে আবার আমাদের মাঝে উপস্থিত হয়েছে রবিউল আউয়াল মাস। ইসলামে এটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক মাস। এ মাসে পাপাচার ও মূর্খতার নিকশ কালো রাতের পর সৌভাগ্যের আলোঝলমলে দিনের সূচনা হয়েছিল। 

আজ মাঠে নামছে শ্রীলঙ্কা

আজ মাঠে নামছে শ্রীলঙ্কা

২০১৪ সালের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। ২০০৯ ও ২০১২ সালের রানার্স আপ। সর্বোচ্চ তিনবার ফাইনাল খেলা শ্রীলঙ্কা আজ আবুধাবিতে প্রথম পর্ব খেলতে নামছে। প্রতিপক্ষ নামিবিয়া।

শরীয়তপুরে মা ইলিশ শিকারের দায়ে ৩২ জেলের দন্ড

শরীয়তপুরে মা ইলিশ শিকারের দায়ে ৩২ জেলের দন্ড

 ইলিশ প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় গত ২৪ ঘন্টায় শরীয়তপুরে ৩১ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও ১ জনকে অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ২ লাখ ৯০ হাজার মিটার কারেন্ট জাল ও ৬১ কেজি মা ইলিশ

জুমার পর কাকরাইলে সংঘর্ষ: আসামি ৪ হাজার

জুমার পর কাকরাইলে সংঘর্ষ: আসামি ৪ হাজার

কুমিল্লার একটি পূজামণ্ডপে কোরআন অবমননার ঘটনার জের ধরে শুক্রবার জুমার নামাজের পর ঢাকার কাকরাইলে পুলিশের সঙ্গে মুসল্লিদের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে। শনিবার পল্টন ও রমনা থানায় পুলিশের করা এ দুই মামলায় ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় চার হাজারের বেশি আসামি করা হয়েছে।

ইরানে ৫.১ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫.১ মাত্রার ভূমিকম্প

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৫.১ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। স্থানীয় সময় শনিবার বেলা ৩টা ১৫ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে ইরানের সিসমোলোজিক্যাল সেন্টার।

কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

ফরিদপুরের সালথা উপজেলার ইমাম বাড়ি কুমার নদে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার এ  নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নৌকাবাইচ দেখতে কুমার নদের দুই পাড়ে হাজার হাজার মানুষ ভিড় জমায়। সেই সাথে নদীর দুই পাড়ে বসে মেলা।

পদ্মায় ৩১ জেলের কারাদণ্ড-জরিমানা

পদ্মায় ৩১ জেলের কারাদণ্ড-জরিমানা

নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ ধরার অপরাধে ৩১ জন জেলেকে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর আগে শনিবার দুপুর থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত শিবচর উপজেলায় পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।