- হিজাব ছাড়া গান গাওয়ায় ৭৪ বার বেত্রাঘাতসহ সংগীতচর্চায় নিষেধাজ্ঞা আদালতের
- * * * *
- অমিতাভ বচ্চনকে আইনি নোটিশ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান
- * * * *
- পদত্যাগের ঘোষণার মাত্র ২ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত পাল্টালেন এনসিপি নেতা জাকারিয়া
- * * * *
- ফেসবুকে মাহির আবেগ আপ্লুত পোস্ট, কত ভোট পেলেন তিনি?
- * * * *
- জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই
- * * * *
মা
সমালোচনাকে ইতিবাচক হিসেবে নেন দাবি করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমি সমালোচনা পছন্দ করি। কারণ এটা আমাকে শক্তিশালী করে। এই সমালোচনা অবশ্যই সঠিক হতে হবে।
ইউপি নির্বাচনে বিরোধের জেরে শরীয়তপুর সদর উপজেলার চিকন্দি সরফ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছামাদ আজাদ হত্যায় চারজনের মৃত্যুদণ্ড ও নয়জনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত।
চিত্রনায়িকা পরীমণিকে দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ড মঞ্জুর করায় হাইকোর্টের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দুই বিচারক। বুধবার হাইকোর্ট ক্ষমা প্রার্থনার আবেদন জানান তারা।দুই বিচারক হচ্ছেন দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলাম।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মা শার্লট জনসন ওলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আত্মঘাতী হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন সেনা সদস্য রয়েছে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে জানা গেছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
মানবাধিকারের রাজনীতিকরণ না করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে আফগানিস্তানের তালেবান। দেশটির অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি মঙ্গলবার কাবুলে নিজের প্রথম সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।
সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেটার লাসিথ মালিঙ্গা। সামাজিক মাধ্যমে তিনি এই ঘোষণা দিয়েছেন। এর আগে ২০১১ সালে টেস্ট ও ২০১৯ সালে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নেন মালিঙ্গা।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য বুধবার দিন ধার্য করেছেন আদালত।মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো: কামরুজ্জামান এদিন ধার্য করেন।