মা

কাবুল বিমানবন্দরে গোলাগুলিতে নিহত ১

কাবুল বিমানবন্দরে গোলাগুলিতে নিহত ১

আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে অজ্ঞাত বন্দুকধারীর সাথে নিরাপত্তা রক্ষীদের গুলি বিনিময়ে এক নিরাপত্তা রক্ষী নিহত হয়েছেন। সোমবার সকালে বিমানবন্দরের উত্তর গেটে আকস্মিক এই বন্দুক যুদ্ধে আরো তিনজন আহত হয়েছে বলে এক টুইট বার্তায় জানায় জার্মান সামরিক বাহিনী।

ফেব্রুয়ারির মধ্যে ৭-৮ কোটি মানুষ টিকা পাবে: স্বাস্থ্যমন্ত্রী

ফেব্রুয়ারির মধ্যে ৭-৮ কোটি মানুষ টিকা পাবে: স্বাস্থ্যমন্ত্রী

আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে ৭ থেকে ৮ কোটি মানুষকে টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

কাবুলে বাণিজ্যিক বিমান ব্যবহার করবে যুক্তরাষ্ট্র

কাবুলে বাণিজ্যিক বিমান ব্যবহার করবে যুক্তরাষ্ট্র

আফগানিস্তান ছাড়ার জন্য মরিয়া লোকজনকে সরিয়ে নিতে বেসরকারি বাণিজ্যিক বিমান ব্যাবহার করা হবে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সদর দফতর পেন্টাগন জানিয়েছে, ১৮টি বিমান এসব মানুষকে আফগানিস্তানের বাইরে নিরাপদ তৃতীয় কোন দেশে পৌঁছে দেবে

সাবরিনাসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্য ৬ সেপ্টেম্বর

সাবরিনাসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্য ৬ সেপ্টেম্বর

করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে প্রতারণা মামলায় জেকেজি হেলথকেয়ার চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফুল হক চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৬ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান এই দিন ধার্য করেন।

স্বপ্নের পদ্মা সেতুর সড়ক পথ এখন সম্পূর্ন দৃশ্যমান

স্বপ্নের পদ্মা সেতুর সড়ক পথ এখন সম্পূর্ন দৃশ্যমান

পদ্মা সেতুর ১২ ও ১৩ নম্বর পিলারের উপর সর্বশেস স্ল্যাব বসানোর মাধ্যমে পূর্ণাঙ্গ রূপ পেয়েছে পদ্মা সেতুর সড়কপথ। সেতুতে রেলপথের স্ল্যাব বাসানোর দুমাসের মাথায় শেষ হলো সড়কপথের স্ল্যাব বসানোর কাজ। সড়কপথে মোট ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাব বসানো হয়।

দেশে ২ কোটি ৩২ লাখের বেশি টিকার প্রয়োগ

দেশে ২ কোটি ৩২ লাখের বেশি টিকার প্রয়োগ

করোনাভাইরাসের প্রতিকার হিসেবে দেশে এ পর্যন্ত ২ কোটি ২৪ লাখ ১৩ হাজার ৭৯ ডোজ  করোনা (কোভিড-১৯) টিকার প্রয়োগ হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৬৬ লাখ ৬১ হাজার ৪১২ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬৫ লাখ ৭৫ হাজার ৪৭৩ জন মানুষ।

পাকশিতে পদ্মায় পিকনিকের ট্রলার বিকল, উদ্ধার করলো পুলিশ

পাকশিতে পদ্মায় পিকনিকের ট্রলার বিকল, উদ্ধার করলো পুলিশ

পাবনা প্রতিনিধি:ঘুরপাক খাওয়া ৩৫ জন যাত্রীসহ পিকনিকের একটি ট্রলারের ইঞ্জিন পাকশিতে মাঝপদ্মার প্রবল স্রোতে হঠাৎ বিকল হয়ে যায়। এসময় যাত্রীরা আতঙ্কিত হয়ে বাঁচতে চিৎকার করতে থাকেন। পরে তাদের সবার জীবন রক্ষা করতে সক্ষম হন ঈশ্বরদী থানা ও নৌপুলিশ সদস্যরা।

পদ্মায় ধরা পড়ল ৬০ কেজি ওজনের ছুরি মাছ

পদ্মায় ধরা পড়ল ৬০ কেজি ওজনের ছুরি মাছ

পাবনা প্রতিনিধি:পাবনার ঈশ্বরদীতে পদ্মায় এক জেলের জালে ধরা পড়েছে ৬০ কেজি ওজনের বিশাল আকৃতির ছুরিমাছ। শনিবার (২১ আগস্ট) ভোরে পদ্মা নদীর সাঁড়া ঘাট এলাকায় মাছটি ধরা পড়ে।

বরিশালে প্রশাসন-আ.লীগ বৈঠকে সমঝোতা

বরিশালে প্রশাসন-আ.লীগ বৈঠকে সমঝোতা

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে হামলা ও পরবর্তী উদ্ভূত পরিস্থিতি নিরসনে প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আওয়ামী লীগ নেতাদের সমঝোতা হয়েছে। বৈঠকে উভয়পক্ষ আইনি প্রক্রিয়ার মাধ্যমে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার করে নেওয়ার ব্যাপারে নীতিগতভাবে সম্মত হয়েছেন। এর মাধ্যমে কয়েক দিন ধরে চলা বিরোধের অবসান হলো। 

যশোরে মাদক সহ ২ পুলিশ কন্সটেবল আটক

যশোরে মাদক সহ ২ পুলিশ কন্সটেবল আটক

যশোর প্রতিনিধি:যশোর শহরের মোমিননগর সমবায় সমিতি ভবনের উপরে একটি আবাসিক হোটেল থেকে মুজাহিদ (২৭) ও আজম মোল্যা (৩০) নামে পুলিশের দুই কনস্টেবলকে ফেন্সিডিল ও ইয়াবা সহ আটক করেছে পুলিশ।