কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে গুলিবর্ষণে অন্তত পাঁচজন নিহত হয়েছে। জোর করে বিমান ওঠার চেষ্টাকার লোকজনকে থামানোর জন্য গুলি করা হয় বলে প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে।
মা
যশোর(টি আই তারেক): স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিস্তারিত কর্মসূচি পালন করেছে আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা থেকে সুরক্ষায় আপাতত গণটিকা কার্যক্রম বন্ধ থাকছে। সারাদেশে ভ্যাকসিনেশন কার্যক্রমের জন্য যথেষ্ট পরিমাণ টিকা হাতে এলেই আবারো গণটিকা কার্যক্রম শুরু হবে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন পদত্যাগ করছেন। সোমবার মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহর সাথে সাক্ষাতের পর তিনি পদত্যাগপত্র জমা দেবেন বলে ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে।
কুষ্টিয়া প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সকল শহীদদের মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল এবং এতিমখানায় খাদ্য বিতরণের আয়োজন করে আকিজ বিড়ি ফ্যাক্টরি কুষ্টিয়া
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকান্ডের মূল হোতা জিয়াউর রহমান।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু খুনের পরিকল্পনার রন্ধ্রে রন্ধ্রে সম্পৃতা রয়েছে জিয়াউর রহমানের। জিয়াউর রহমানই হলো বঙ্গবন্ধু খুনের মাস্টার মাইন্ড মূল হোতা।
কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডোবায় পড়ে শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন।আহতদের উদ্ধার করে হসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
সারাদেশের অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চুয়াল শুনানিতে ৩ লাখ ১৫ হাজার ৫৬৮ মামলায় জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয়েছে।
সুপ্রিমকোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানান।
এ যাবতকালের রেকর্ড সর্বোচ্চ উষ্ণতা ছিল গত জুলাই মাসে। সর্বশেষ প্রাপ্ত হিসাবে এ তথ্য তুলে ধরে যুক্তরাষ্ট্রের একটি গবেষণা সংস্থা শুক্রবার বলেছে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের ক্ষেত্রে এটি সতর্ক সংকেত।