২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ সরকারের অনুদান পাচ্ছে ২২টি পূর্ণদৈর্ঘ্য ও ৬টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা। অনুদান পাওয়া সিনেমার তালিকা রোববার এক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
মা
ইন্দোনেশিয়ার ধর্মবিষয়ক মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, রোববার (১৮ জুন) সেদেশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৯ জুন।
নারায়ণগঞ্জের ফতুল্লায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করার অভিযোগে নাসিমকে (৫৩) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে তাকে ফতুল্লা মডেল থানার উত্তর তল্লার দক্ষিন কায়েমপুর থেকে গ্রেফতার করে পুলিশ।
নরসিংদীর বেলাবোতে হারুনুর রশিদ হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়। অনাদায়ে আরো ৩ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আহ্বান জানিয়েছেন রাশিয়া সফররত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।
দেশে প্রতিবছর ৪ লাখ ৩ হাজার ৩১৭ জন মানুষ সাপের কামড়ে আক্রান্ত হয় এবং এতে ৭ হাজার ৫১১ জন মানুষ মারা যায়। দেশব্যাপী পরিচালিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি (এনসিডিসি) সর্পদংশন জরিপে এ তথ্য উঠে এসেছে।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাঝিকে (নেতা) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৯টার দিকে উখিয়ায় ২ নম্বর ক্যাম্পে এই ঘটনা ঘটে।
সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার নয় আসামিকে পাঁচ দিনের রিমান্ডে নিতে রোববার পুলিশের আবেদনের শুনানি হবে।
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ৫৪৬ রানের জয় তুলে নিয়েছে টাইগাররা। রান বিবেচনায় এটি টেস্ট ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। আর আন্তর্জাতিক টেস্ট ইতিহাস দেখলে রান হিসাবে এটি তৃতীয় বড় জয়।