বরুশিয়া ডর্টমুন্ড থেকে রিয়াল মাদ্রিদে আসছেন তরুণ ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। বিবৃতি দিয়ে জার্মান ক্লাব ডর্টমুন্ড নিশ্চিত করেছে যে, চুক্তির বিষয়ে দুই পক্ষ সমঝোতায় পৌঁছে গেছে। এখন আনুষ্ঠানিকতা সম্পনের অপেক্ষা।
মা
এবার চীনের ৩৭টি যুদ্ধবিমান মহড়া চালিয়েছে তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে। বৃহস্পতিবার ছয় ঘণ্টার মধ্যে এসব যুদ্ধবিমান প্রবেশ করে বলে জানিয়েছে দ্বীপরাষ্ট্রটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এ নিয়ে চীনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ দরকার। সেই সোনার মানুষ গড়ার কারিগর হচ্ছেন শিক্ষকেরা।
তীব্র তাপপ্রবাহের পর স্বস্তি ফিরেছে আবহাওয়ার পূর্বাভাসে। ঢাকাসহ দেশের কয়েক বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
হিট স্ট্রোক করে সারাদেশে এপ্রিল থেকে এ পর্যন্ত ২০ জনের মতো মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ফোরাম। সংগঠনটির হিসেব মতে, এর মধ্যে শিশু ১ জন, নারী ৫ জন এবং পুরুষ ১৪ জন। বেশিরভাগই নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।
সাতক্ষীরা সদর থানাধীন কাটিয়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) নারায়ন চন্দ্র মন্ডল মাদকসেবীর ছুরিকাঘাতে জখম হয়েছে।
দেশের বাজারে মিব্রো লাইট ২ ব্লুটুথ কলিং স্মার্টওয়াচ আনল বাংলাদেশে ব্র্যান্ডটির বিপণন প্রতিষ্ঠান মোশন ভিউ। মঙ্গলবার ফেসবুক লাইভে এসে দেশের বাজারে স্মার্টওয়াচটির উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।
অর্পিত সম্পত্তি আইনের ধারা ৯, ১৩ এবং ১৪’র বৈধতা চ্যালেঞ্জ করে রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এ আদেশের ফলে এ সংক্রান্ত মামলা এখন থেকে ট্রাইব্যুনালে বিচার হবে। অন্য কোনো আদালতে এ সংক্রান্ত মামলা চলবে না।
রাজবাড়ীর সদর উপজেলার পাচুঁরিয়া ইউনিয়নে বৃষ্টির আশায় সালাতুল ইস্তেসকার নামাজ আদায় করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় নামাজের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি বা পানির জন্য প্রার্থনা করা হয়।
হঠাৎ বৃহস্পতিবার মিরপুরে দেখা মিলল সাকিব আল হাসানের। দলে না থাকলেও সতীর্থদের সাথে অনুশীলনে যোগ দেন তিনি। যদিও সবার সাথে দলীয় অনুশীলন নয়, ফিটনেস নিয়ে আলাদাভাবে কাজ করছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।