রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বগুড়ার নন্দীগ্রামে স্কুলছাত্রী (১২) গণধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার ভোরে ঢাকার সাভার ও গাজীপুরের কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মিয়ানমারের সামরিক সরকারের সমালোচনা করায় দেশটির অন্যতম জনপ্রিয় হিপ-হপ শিল্পীকে আটক করা হয়েছে। বুধবার ইয়াঙ্গুনের নর্থ ডাগন টাউনশিপ থেকে পুলিশ তাকে আটক করে। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। বিউ হার দক্ষিণ এশিয়ার বিখ্যাত সংগীতশিল্পী নাইং মিয়ানমারের ছেলে। সে ইয়াঙ্গুনের বাসিন্দা।
চার দিনের কর্মসূচির শেষ দিনে ঢাকা উত্তর দক্ষিণ মহানগরসহ ১৪টি সাংগঠনিক জেলায় জনসমাবেশ করবে বিএনপি। আজ শনিবার দুপুর আড়াইটা থেকে এ কর্মসূচি পালন করবে দলটি।
বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে রাজধানী ঢাকার অবস্থান ১২তম। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ৯২। সে অনুযায়ী বাতাসের মান ‘মধ্যম’ বা ‘গ্রহণযোগ্য’ পর্যায়।
হবিগঞ্জে পাথরবোঝাই ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। শুক্রবার রাত ২টার দিকে বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আন্তর্জাতিক বাজারে গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন দরে নেমে এসেছে স্বর্ণের দাম। বর্তমানে বিশ্ব বাজারে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে ১৯৪৪ ডলার ৪৫ সেন্টে।
খাগড়াছড়িতে বিএনপির জনসমাবেশে কেন্দ্রীয় বিএনপির ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল নোমান বলেছেন, ‘যারা আজ রাজপথ রক্তাক্ত করেছেন তাদের পতন হয়েছে।’
বাংলাদেশের প্রায় ৫ কোটি মানুষের বিভিন্ন থাইরয়েড সমস্যা রয়েছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল এন্ড্রোক্রাইনোলজি অ্যান্ড ডায়াবেটোলজিস্ট অব বাংলাদেশ (এসিইডিবি)। তবে এসব রোগীর অর্ধেকের বেশি মানুষ জানে না যে তারা এ সমস্যা ভুগছেন। এছাড়া পুরুষদের তুলনায় নারীরা চার থেকে পাঁচগুন বেশি আক্রান্ত হন বলে জানিয়েছেন থাইরয়েড বিশেষজ্ঞরা।
তেলাপোকা মারার ওষুধ খেয়ে সুমি ত্রিপুরা নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাসসংলগ্ন একটি বাড়িতে তিনি আত্মহত্যা করেন।