রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) -এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
মা
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৭ দশমিক ৬ এবং সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৬৯ শতাংশ।
আরও এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো ফুটবলবিশ্ব। বেলজিয়ামের আঞ্চলিক লিগের ক্লাব উইনকেল স্পোর্ট বি দলের গোলরক্ষক আরনে এসপিলের সঙ্গে হয়েছে এই ঘটনা। শনিবার এসকে ওয়েস্ট্রোজেবেকার বিপক্ষে ম্যাচে পেনাল্টি ঠেকানোর পরপরই মারা যান তিনি।
চীন বলেছে, গত এক বছরে ১০টিরও বেশি মার্কিন হাই-অ্যালটিটিউড বেলুন বিনা অনুমতিতে তাদের দেশের আকাশসীমায় উড়েছে। বেইজিং বিশ্বজুড়ে নজরদারি বেলুনগুলোর একটি বহর পরিচালনা করছে বলে ওয়াশিংটনের এমন অভিযোগের পরই চীন এ দাবি করলো।
জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে খুলনার আলোচিত রহিমা বেগম ‘অপহরণ নাটক’ সাজানো হয়েছিল বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বর্তমান বিশ্বে কমছে প্রচলিত সিম কার্ডের প্রয়োজনীয়তা। এর বিপরীতে বাড়ছে ই-সিমের চাহিদা। আর তাই স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোও ঝুঁকছে ই-সিম ফোনের উৎপাদনে।
রাজধানী ঢাকার বায়ুর মানের বেশ উন্নতি হয়েছে। সোমবার সকালে ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’ অবস্থা কেটে বিশেষ ব্যক্তিদের জন্য ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।
পবিত্র কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ‘যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে; জেনে রাখ, আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়।’ (সূরা আর-রাদ, আয়াত : ২৮)।
টুথব্রাশ, টুথপেস্ট ও মাউথওয়াশ পাল্টেও দাঁতের সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন না? কখন দাঁতে সমস্যা দেখা দেবে, কবে তার জন্য যন্ত্রণা হবে, তবে চিকিৎসকের কাছে যাবেন, সেই অপেক্ষায় বসে থাকলে তো চলবে না! দাঁত খারাপ হওয়ার আগেই তা প্রতিরোধ করার ব্যবস্থা করতে হবে।