আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্রকে নষ্টকারী বিএনপির মুখে গণতন্ত্রের বুলি শোভা পায় না। আমাদের গণতন্ত্র আমরাই চালাব। বিদেশী কারো ফরমায়েশে চলবে না।
- বেঙ্গল টোব্যাকোর দুই ভাইসহ চার জনের নামে শুল্ক ফাঁকির মামলা
- * * * *
- শেনঝৌ-২৪ মহাকাশ অভিযানে চীনের রকেট উৎক্ষেপণ
- * * * *
- আন্তর্জাতিক আইএসও সনদ নবায়ন করল ইউসিবি
- * * * *
- নারী নির্যাতনের বিরুদ্ধে ঝিনাইদহে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস
- * * * *
- ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
- * * * *
মা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ওই এলাকায় কনকনে ঠাণ্ডা অনুভূত হচ্ছে। মৃদু শৈত্যপ্রবাহের সঙ্গে কুয়াশা যোগ হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
টঙ্গীতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আজ। গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আমবয়ানের মধ্য দিয়ে এ পর্বের আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
বাংলাদেশের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম তমব্রু সীমান্তের রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে বুধবার একজন নিহত হবার পর আজ বৃহস্পতিবার সকালেও গোলাগুলির ঘটনা ঘটেছে।
বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার বিচার শেষ হবে বলে প্রত্যাশা করছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
বাংলাদেশে সৌরবিদ্যুত সেচ ব্যবস্থার উন্নয়নে সহযোগিতা করবে জার্মানি। বুধবার বার্লিনের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে দ্বিপাক্ষিক সভায় জার্মানির পার্লামেন্টারি স্টেট সেক্রেটারি ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ড. বার্বেল কোফলার এ সহযোগিতার কথা জানান।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের নেতা জিয়াউর রহমান। যিনি জাতির ক্রান্তিলগ্নে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। তিনি আধুনিক বাংলাদেশের স্থপতি ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ বছর হজ ফ্লাইট পরিচালনার জন্য বিমান ইজারা না নিয়ে নিজস্ব বিমান ব্যবহার করবে।জাতীয় পতাকাবাহী সংস্থাটির সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম ইউএনবিকে বলেন, ‘যেহেতু আমরা লিজ প্রক্রিয়া থেকে উপকৃত হই না, তাই আমরা হজ ফ্লাইটের জন্য আমাদের নিজস্ব বিমান ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছি।’
মাইক্রোসফ্ট বুধবার বলেছে, তারা আগামী মাসে ১০ হাজার কর্মী ছাঁটাই করবে, কারণ অর্থনৈতিক মন্দা মার্কিন প্রযুক্তি জায়ান্টদের সঙ্গে কঠোর আচরন অব্যাহত রেখেছে।
আফগানিস্তানে শৈত্যপ্রবাহ ও প্রচণ্ড ঠান্ডায় গত সপ্তাহে কমপক্ষে ৭০ জন মারা গেছেন। একই সঙ্গে প্রতিকূল আবহাওয়ার প্রভাবে দেশটিতে প্রাণ হারিয়েছে প্রায় ৭০ হাজার গবাদিপশু।