মা

মাধ্যমিক স্কুলে দুপুরের খাবার চালু করতে চায় সরকার

মাধ্যমিক স্কুলে দুপুরের খাবার চালু করতে চায় সরকার

মাধ্যমিক পর্যায়ের ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে সারা দেশের স্কুলে দুপুরের খাবার (মিড ডে মিল) চালু করতে চায় সরকার। ছাত্র-ছাত্রীদের ঝরে পড়া কমিয়ে আনতে ও তাদের মধ্যে অপুষ্টি দূর করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে নওগাঁ

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে নওগাঁ

নওগাঁয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় ওই তাপমাত্রা রেকর্ড করা হয়। কুয়াশা না থাকায় ঠান্ডা বাতাসে বাড়ছে শীতের তীব্রতা।

বগুড়ায় মাছ ধরতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু

বগুড়ায় মাছ ধরতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু

বগুড়ার শেরপুরে পুকুরে সেচ দিয়ে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক চাষির মৃত্যুর হয়েছে। বুধবার ভোর রাতে এই ঘটনা ঘটে। মৃতের নাম মো. রাজেক আলী সরকার (৫১)। তিনি উপজেলার মির্জাপুর ইউনিয়নের খোট্টাপাড়া গ্রামের মৃত ঈদা সরকারের ছেলে। 

বিশ্ব ইজতেমায় সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে : আইজিপি

বিশ্ব ইজতেমায় সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে : আইজিপি

বিশ্ব ইজতেমা নিরাপদে ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, পুলিশ, র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন সবার সাথে সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে আমরা একযোগে কাজ করছি।

ফের ক্ষমতায় এলে ২০৪১ সালের মধ্যে 'স্মার্ট বাংলাদেশ': প্রধানমন্ত্রী

ফের ক্ষমতায় এলে ২০৪১ সালের মধ্যে 'স্মার্ট বাংলাদেশ': প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার দল যদি আবার সরকার গঠন করতে পারে তাহলে ২০৪১ সালের মধ্যে প্রতিটি গ্রামকে একটি জনপদ এবং দেশকে ‘স্মার্ট বাংলাদেশে’ রূপান্তরিত করবে।

মাদক মামলায় পেরুর নাগরিক গোমেজের যাবজ্জীবন

মাদক মামলায় পেরুর নাগরিক গোমেজের যাবজ্জীবন

মাদক মামলায় পেরুর নাগরিক জেইমি বার্ডলেস গোমেজের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়া, অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলায় দুই বাংলাদেশি মো. আব্দুস সালাম ও সালাহউদ্দিনকে বেকসুর খালাস দেয় আদালত।

রোহিঙ্গা ক্যাম্পে উদ্ধার গ্রেনেড নিষ্ক্রিয়, মামলায় ৩৩ জনের নাম উল্লেখ

রোহিঙ্গা ক্যাম্পে উদ্ধার গ্রেনেড নিষ্ক্রিয়, মামলায় ৩৩ জনের নাম উল্লেখ

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার করা গ্রেনেড নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। এ ছাড়া গোলাগুলির ঘটনায় ৩৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা রুজু করা হয়েছে এবং অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলাও করা হয়।