সারাদেশেই জেকে বসেছে শীত। আবহাওয়া অধিদফতর বলছে, নওগাঁ ও পঞ্চগড় জেলায় মৃদু শৈত্য প্রবাহ বহমান রয়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেতুঁলিয়া ও বদলগাছিতে।
- বেঙ্গল টোব্যাকোর দুই ভাইসহ চার জনের নামে শুল্ক ফাঁকির মামলা
- * * * *
- শেনঝৌ-২৪ মহাকাশ অভিযানে চীনের রকেট উৎক্ষেপণ
- * * * *
- আন্তর্জাতিক আইএসও সনদ নবায়ন করল ইউসিবি
- * * * *
- নারী নির্যাতনের বিরুদ্ধে ঝিনাইদহে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস
- * * * *
- ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
- * * * *
মা
টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় মাসুদ রানা (২৮) ও শাকিল আহমেদ (১৭) নামের মামা-ভাগ্নের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে সখীপুর-বাটাজোড় সড়কের পাথার পুরাতন বাজার এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের সাথে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
মেহেরপুরের গাংনীর সাহারবাটি মাঠে মৌমাছির কামড়ে হায়দার আলী (৪২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চারজন।শুক্রবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।
বঙ্গোপসাগরের অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হতে হতে নিম্নচাপে পরিণত হয়েছে। এ কারণে সব ধরনের মাছ ধরা ট্রলার ও নৌকাকে নিম্নচাপ এলাকায় বিচরণ না করার জন্য বলেছে আবহাওয়া অফিস।
২০২৩ সাল থেকে তুরস্কে মাসিক ন্যূনতম মজুরি হবে আট হাজার ৫০৬ দশমিক ৮০ লিরা বা ৪৫৫ মার্কিন ডলার। দেশটির প্রেসিডেন্টের কার্যালয় বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। এ ছাড়াও জুলাইয়ে এটি নির্ধারিত স্তর থেকে ৫৫ শতাংশ এবং জানুয়ারি থেকে ১০০ শতাংশ বৃদ্ধি পাবে বলেও জানানো হয়।
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের সরকার মেক্সিকো সীমান্তে অবৈধ অভিবাসী ঠেকানোর লক্ষ্যে তৈরি একটি অস্থায়ী দেয়াল সরিয়ে ফেলতে রাজি হয়েছে। এই দেয়ালের কার্যকারিতা নিয়ে প্রতিবাদ শুরু হওয়ার পর এই পদক্ষেপ নেয়া হলো।
গাজীপুরের কালিয়াকৈরে এক বিএনপি নেতার হাতকড়া ও ডান্ডাবেড়ি পরা অবস্থায় মায়ের জানাজা পড়ানোর ঘটনায় নিন্দা জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।
আবহাওয়া অফিস জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানিয়েছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রথমবারের মতো ‘মিয়ানমার পরিস্থিতি’ নিয়ে প্রস্তাব পাশ হয়েছে। এতে রোহিঙ্গা সংকট ও এর টেকসই সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।এ প্রস্তাবের মূল উদ্যোক্তা হিসেবে কাজ করেছে ব্রিটেন।
সারা দেশে গত কয়েক দিন ধরে শীতের তাপমাত্রা বেশ কমছে। আবহাওয়া অধিদফতর বলছে রাদের শেষভাগে রাড়তে পারে কুয়াশা। দেশের গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেতুঁলিয়ায়।