যুক্তরাষ্ট্রের এক জরিপ বলছে, আমেরিকানদের মাত্র অর্ধেকই উচ্চ আস্থা রাখেন যে, আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ভোট সঠিকভাবে গণনা করা হবে।
- চুয়েটে আবারও সর্বাত্মক শাটডাউন ঘোষণা
- * * * *
- পিরোজপুরে অর্থনৈতিক শুমারির ফলাফল শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- * * * *
- ঢাবির সলিমুল্লাহ হল দ্রুত সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীর
- * * * *
- বিমানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনারের সাক্ষাৎ
- * * * *
- দেশে ৫৬ শতাংশ প্রাণিজ আমিষ জোগান দেয় প্রাণিসম্পদ খাত: রাষ্ট্রপতি
- * * * *
মা
মিয়ানমারের ইয়াঙ্গুনের কুখ্যাত ইনসেইন কারাগারে বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। বিবিসি বার্মিজকে স্থানীয়রা জানান, বুধবার সকালে দুটি পার্সেল বোমা ওই কারাগারের প্রবেশপথে বিস্ফোরিত হয়। এতে কারাগারের তিন কর্মকর্তা ও পাঁচজন দর্শনার্থী মারা যান।
লক্ষ্মীপুর জেলায় আজ পৃথক হত্যা মামলার রায়ে ছয়জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।একই দন্ডপ্রাপ্তদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও একবছর করে কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।
মাদারীপুর জেলার শিরখাঁড়ায় ইউপি নির্বাচনে হেরে গিয়ে গুলি ও কুপিয়ে হত্যা মামলায় ৩ জনের ফাঁসি ও ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। দোষী প্রমাণ না হওয়ায় ৬ আসামীকে খালাস দেয়া হয়।বুধবার মাদারীপুরের অতিরিক্ত দায়রা জজ লায়লাতুল ফেরদৌস এ রায় দেন।
সিরাজগঞ্জ সদরের বাঐতারা বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমান ব্যান্ডরোল বিহীন ময়না বিড়ি জব্দ করা হয়েছে। মঙ্গলবার এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা।
যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান মঙ্গলবার আলাস্কা অঙ্গরাজ্যের কাছে আন্তর্জাতিক আকাশসীমায় রাশিয়ার দুটি বোমারু বিমানকে ধাওয়া করেছে। নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (এনওআরএডি) এ কথা জানিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার দেশের প্রথম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ও শেষ ইউনিটের চুল্লি (রিঅ্যাকটর প্রেসার ভেসেল) স্থাপনের উদ্বোধন করেছেন।
বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার জয়পুর পাড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ব্যান্ডরোল বিহীন মাসুদ বিড়ি জব্দ করা হয়েছে।
রাজধানীর মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড পুনর্গঠনের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না-তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট।বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আক্তারুজ্জামান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেয়।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের ১০ ট্রাক অস্ত্র মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানির দিন ৩ মাস পিছিয়ে ২০২৩ সালের ৩ জানুয়ারি দিন ধার্য করেছেন হাইকোর্ট।