বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবি এবং নির্বাচনী তফসিলের প্রতিবাদে ডাকা হরতালের সমর্থনে মিছিল হয়েছে।
- সাদিক কায়েমের বাড়ি পরিদর্শনে বিএনপি-জামায়াতের ২ এমপি
- * * * *
- যুক্তরাষ্ট্রে কনসার্টে বন্দুক হামলা, নয়জন গুলিবিদ্ধ
- * * * *
- কায়রো চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মাননা পেল ‘সাঁকোটা দুলছে’
- * * * *
- বাংলাদেশে কৃষিপণ্যের পচন রোধে লন্ডনে সমঝোতা চুক্তি স্বাক্ষর
- * * * *
- পররাষ্ট্রসচিবের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ
- * * * *
মিছিল
অবৈধ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবি ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে ১৯ ও ২০ নভেম্বর ডাকা ৪৮ ঘণ্টার দেশব্যাপী সর্বাত্মক হরতাল সমর্থনে ফকিরাপুলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মিছিল করেছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখান করে রবি ও সোমবার হরতালের সমর্থনে মশাল মিছিল করেছে সিরাজগঞ্জে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদল।
গাজীপুরের শ্রীপুরে হরতালের সমর্থনে মশাল মিছিল করেছে বিএনপি। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
সরকারের পদত্যাগ চেয়ে এক দফার দাবিতে বিএনপির ডাকা হরতালের সমর্থনে ভোরে রাজধানীতে মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
নারায়ণগঞ্জে অবরোধের সমর্থনে মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করেছে মহানগর যুবদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ এলাকার নাগিনা জোহা সড়কে অবরোধের সমর্থনে এ মিছিল করেছে যুবদল।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণাকে স্বাগত জানিয়ে সিলেটে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ। বুধবার রাতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ যৌথভাবে নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে আনন্দ মিছিল বের করে।
ভোলায় নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদ ও বাতিলের দাবিতে নোয়াখালী জেলা শহর মাইজদীতে ঝটিকা মিছিল করেছেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।
বিএনপির ডাকা ৫ম দফার ৪৮ ঘণ্টার টানা অবরোধের প্রথম দিনে মিছিল ও পিকেটিং করেছে তেজগাঁও কলেজ ছাত্রদল নেতাকর্মীরা। বুধবার (১৫ নভেম্বর) রাজধানীর ফার্মগেট এলাকায় কাজী নজরুল ইসলাম সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করে তারা। মিছিটি তেজগাঁও থানা পুলিশ ছত্রভঙ্গ করে দেয়।