বাগেরহাটে ছুরিকাঘাতে আনোয়ার মোল্লা (৩৮) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। রবিবার (২ জুলাই) রাতে কচুয়া উপজেলার মাঠ রাড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
মৃত্যু
জামালপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক গার্মেন্টকর্মী ও গরু চরাতে গিয়ে দুই গরুসহ এক কৃষকের মৃত্যু হয়। রবিবার বিকেলে পৌর এলাকার বানিয়াবাজার ও হটচন্দ্রায় পৃথক বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
সুনামগঞ্জ সদর উপজেলায় নৌডুবিতে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে।
চট্টগ্রামের মিরসরাইয়ের রূপসী ঝর্ণায় দুই পর্যটকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা লাশ দু’টি উদ্ধার করেছে।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সাপের কামড়ে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম দীলিপ কুমার রায় (২২)। নিহত দীলিপ ওই গ্রামের মৃত ভোগীরামের ছেলে।
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) আরও দুইজনের মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম নগরের বহদ্দারহাট ফরিদার পাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তাপস (৪০) নামের ওই যুবক বোয়ালখালীর উত্তর করলডেঙ্গা গ্রামের মধু চৌধুরীর ছেলে।
বাগেরহাটের মোরেলগঞ্জে রফিকুল ইসলাম (৪৫) নামে এক কৃষক বজ্রপাতে নিহত হয়েছেন। শনিবার বেলা ১টার দিকে হোগলাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের হোসেন আলী হাওলাদারের ছেলে। তার ৩ সন্তান ও স্ত্রী রয়েছে।
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে ২৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৭৮ এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৯২ জন।
ঝিনাইদহে মোটরচালিত মেশিন দিয়ে গরুর বিচালি কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমা বেগম (৩৫) নামের তিন সন্তানের জননী মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের বালিয়াডাঙা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই গ্রামের হাসান আলীর স্ত্রী।