যশোর প্রতিনিধি: যশোরে কঠোর লকডাউনের আজ ২য় দিন চলছে। গত ২৪ ঘন্টায় জেলায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে ৭ জন মারা গেছেন এবং ৫২৮ জনের নমুনা পরীক্ষায় ৩১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
মৃত্যু
খুলনার তিন হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ৯ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুন) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় পৃথক তিনটি হাসপাতালে মারা যান তাঁরা। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে ছয়জন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজন ও বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে দুইজন মারা গেছেন।
আতঙ্কের নাম ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। ভারতের মহারাষ্ট্রের পর মধ্যপ্রদেশেও বাড়ছে করোনা ভাইরাসের অতি উন্নত এবং সর্বশেষ ভ্যারিয়েন্টের দাপট। যা কিনা করোনার তৃতীয় ধাক্কার কারণ হতে পারে। সূত্রের খবর, মধ্যপ্রদেশে করোনার নতুন এই প্রজাতির কবলে পড়েছেন আরও ৭ জন রোগী। মৃত্যু হয়েছে দু’জনের। মহারাষ্ট্রেও নতুন করে বাড়ছে আক্রান্তের সংখ্যা যা উদ্বেগ বাড়াচ্ছে প্রশাসনের।
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে আরও ১৪ জন মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার (২৫ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।
বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু বাড়েই চলছে। বিশ্বে এখন ভারতীয় ভ্যারিয়েন্ট ভংঙ্কার রূপ নিয়েছে। বাংলাদেশসহ প্রায় ৬০ টির বেশি দেশে এই ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। ইতোমধ্যে বেশ কয়েকটি করোনা টিকার আনুমোদন দেওয়া হলেও সংক্রমণ এবং মৃত্যু কোন ভাবেই থামানো যাচ্ছে না।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে জারি কড়া বিধিনিষেধ সংক্রমণকে অনেকটাই বাগে এনেছে, তা বলাই বাহুল্য। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ১,৯২৩ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪১ জনের। ঊর্ধ্বমুখী সুস্থতার হার।
হিমালয় কণ্যা নেপালে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৫৭৪ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ৬ লাখ ২৯ হাজার ৪৩১ জন ছাড়াল। গতকাল নেপালে ১,৫১১ করোনায় আক্রান্ত হয়েছিল।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৮১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ৮৬৮ জনে। নতুন শনাক্ত হয়েছেন ৬ হাজার ৫৮ জন।
গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২০ জনের মৃত্যু হয়েছে।
ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট তৃতীয় বেনিগনো একুইনো বৃহস্পতিবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি দীর্ঘ দিন অসুস্থ ছিলেন। আল জাজিরা সূত্রে এ খবর জানা গেছে।