মৃত্যু

মহাখালীতে ট্রেনের ধাক্কায় ৩ পথশিশুর মৃত্যু

মহাখালীতে ট্রেনের ধাক্কায় ৩ পথশিশুর মৃত্যু

রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় তিন পথশিশুর মৃত্যু হয়েছে। তাদের বয়স ১২ থেকে ১৩ বছরের মধ্যে হবে বলে জানা গেছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পর সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর।

কুমিল্লায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

কুমিল্লায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

কুমিল্লার মুরাদনগরে বজ্রপাতে মো. আলম মিয়া (৫৬) এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানার আকুবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারে ভারতীয় নাগরিকের মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে ভারতীয় নাগরিকের মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কুনলিকা (৫৫) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু : অর্থ সহায়তা দিলেন পুলিশ সুপার

বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু : অর্থ সহায়তা দিলেন পুলিশ সুপার

রাজধানীর মিরপুর কমার্স কলেজের সামনের সড়কে জমে ছিল বৃষ্টির পানি। সেখানে পড়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে ঝালকাঠির একই পরিবারের তিনজন প্রাণ হারিয়েছেন। তাদের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নে।

ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১৫৩ জন ডেঙ্গু রোগী।

রাজধানীর ওয়ারীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

রাজধানীর ওয়ারীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

রাজধানীর ওয়ারীর মেথর পট্টিতে বিদ্যুৎস্পৃষ্টে দেলোয়ার হোসেন (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।