পাবনার সাঁথিয়ায় ট্রেনে কাটা পড়ে আপন চাচাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন- কাশিনাথপুরের কাবারীখোলা গ্রামের মাসুদ মুন্সির ছেলে জামিরুল ইসলাম (৩২), একই গ্রামের জালাল উদ্দিনের ছেলে বাবু ইসলাম (২৪)।
- সচিব নজরুল ইসলামের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ
- * * * *
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- * * * *
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ুদূষণের তালিকায় পঞ্চম
- * * * *
- চট্টগ্রামে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- * * * *
- ইবির ‘অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে প্রতিবন্ধকতা ও করণীয়’ শীর্ষক সেমিনার
- * * * *
মৃত্য
পাকিস্তানের লাহোরে রেকর্ড ভাঙা বৃষ্টিতে অন্তত সাতজন নিহত হয়েছেন। বুধবার দেশটির দ্বিতীয় বৃহত্তম এ শহরে ২৯১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা ১৩০ বছরের মধ্যে রেকর্ড।
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৭২ জন ঢাকা মহানগর, ৫ জন কক্সবাজার, ২ জন রাঙ্গামাটি, ২ জন খাগড়াছড়ি, ২ জন পাবনা, ২ জন সিরাজগঞ্জ এবং ১ জন দিনাজপুর জেলার বাসিন্দা রয়েছেন।
নোয়াখালীর কবিরহাট, সুবর্ণচর ও হাতিয়া উপজেলায় একদিনে পানিতে ডুবে দুই সহোদর ভাইসহ পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ৭২ ঘণ্টায় আট শিশু পানিতে ডুবে মৃত্যু বরণ করেছে।
মাদারীপুরের শিবচরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে পড়ে আবদুল্লাহ (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ১৩১ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৫৫২ জন। সুস্থ হয়েছেন ৪৯ হাজার ৮০৬ জন।
পুকুরের পানিতে ডুবে ময়মনসিংহের মুক্তাগাছায় দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের গড়বাজাইল গ্রামে এই ঘটনা ঘটে।
মৌলভীবাজারের জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে৷ ঘটনাটি মঙ্গলবার (৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ সাগরনাল গ্রামে ঘটে। নিহতরা হলেন মঈন উদ্দিন (৬৪)ও হেসনু বিবি (৫৮)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশে সুপারি গাছের ওপর পল্লীবিদ্যুৎ এর লাইন পড়ে যায়৷ মঈন উদ্দিন লাইন সরাতে সুপারি গাছ কাটতে গেলে বিদ্যুৎ এর লাইনে তিনি জড়িয়ে পড়েন। এসময় তাঁর স্ত্রী হেসনু বিনি তাকে বাঁচাতে এগিয়ে এলে তিনিও বিদ্যুতের তারে স্পৃষ্ট হন। ঘটনাস্থলেই দুজন মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গিলে ডাক্তার মৃত ঘোষণা করেন৷
এ ঘটনায় পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছেন৷
জুড়ী থানার এসআই পরিতোষ পাল জানান, পরিবারের সদস্যরা লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন কাজের অনুমতি চেয়েছেন৷ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মো. আমিনুল ইসলাম ওরফে মুরাদ (৪০) নামের এক কারাবন্দি হাজতির মৃত্যু হয়েছে।
নেত্রকোণার পূর্বধলায় পৃথক পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) উপজেলার বৈরাটি ইউনিয়নে দুই ভাই-বোন এবং আগিয়া ইউনিয়নে এক শিশু পানিতে ডুবে মারা যায়।