কুষ্টিয়ায় সাড়ে ৫ ঘণ্টার ব্যবধানে জেলা কারাগারে আজমল হোসেন (৬০) ও আবুল কালাম (৪০) নামের দুই কয়েদির মৃত্যু হয়েছে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
মৃত
দেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৩ জনে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলসেতু পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুইজন এবং ট্রেনে কাটা পড়া থেকে বাঁচতে নদীতে ঝাঁপ দিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে।
মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে মালয়েশিয়া যাওয়ার পথে নৌকাডুবির ঘটনায় নিহত ২৩ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানিতে ডুবে দুই শিশুসহ তিনজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যে চলমান দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। দাবানলে এখনও পুড়ছে এই অঙ্গরাজ্যের ঐতিহাসিক শহর লাহাইনা।
ডেঙ্গু আক্রান্ত হয়ে এক চিকিৎসক মারা গেছেন। শুক্রবার ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কক্সবাজারে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ২০ জনের মৃত্যু হয়েছে। এ সময় পানিবন্দি হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৫০৩ জন। ক্ষয়ক্ষতির পরিমাণ ১৪ কোটি ৫ লাখ টাকা।
নারায়ণগঞ্জ শহরে একটি নির্মাণাধীন ভবনের ৪ তলা থেকে পড়ে জেরিন (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় এ ঘটনা ঘটে। নিহতের স্বামীর নাম জনি রহমান। তাদের সংসারে জাবরিন (৫) ও জায়ান (২) নামে ২ সন্তান রয়েছে।
কক্সবাজারের পেকুয়ায় টমটম (ব্যাটারী চালিত রিকশা) চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আলী হোসেন (৫৫) নামে এক টমটম চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলী হোসেন ওই এলাকার আতু মিয়ার ছেলে।