বাগেরহাটের মোরেলগঞ্জে সায়েম হাওলাদার নামে ৩ বছরের এক শিশু পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। মঙ্গলবার বেলা ২টার দিকে ঘর সংলগ্ন পুকুরে পাওয়া যায় তার মরদেহ।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
মৃত
দেশে মঙ্গলবার (৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পূর্বের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ৮৬ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
কিশোরগঞ্জের সদর উপজেলার যশোদল ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে এক অটোরিকশা গ্যারেজ মালিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) ভোরে ওই ইউনিয়নের বানিয়া-কান্দির (বিএডিসি সার, গুদাম) সামনের গ্যারেজে এ ঘটনা ঘটে।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩ জুলাই) বিকেলে উপজেলার হাইলধর ইউনিয়নের পীরখাইন গ্রামের আহসান উল্লাহর বাড়িতে এ ঘটনা ঘটে।
নোয়াখালীর সুবর্ণচরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরের দিকে উপজেলার চরজব্বার ও চরজুবলী ইউনিয়নে এ দুই শিশুর মৃত্যু হয়।
রংপুরের বদরগঞ্জ উপজেলায় ক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে মাবুদ হক (২৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। নিহত মাবুদ হক উপজেলার দামোদরপুর ইউনিয়নের গোপালপুর বোয়ালি পাড়া গ্রামের জাহিদুল হকের ছেলে।
দেশে সোমবার সকাল ৮টা পর্যন্ত পূর্বের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ৬৬ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে জমিতে কৃষি কাজ করার সময় দুই কৃষকসহ বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তাদের মৃত্যু হয়।
যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ দক্ষিণপাড়া মাঠের একটি পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের পশ্চিম দোয়ার পাল গ্রামে বজ্রপাতে আব্দুল জব্বার (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই যুবক আহত হয়েছেন।