করোনাভাইরাসের সংক্রমণ নিম্নমুখী হলেও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বেড়েছে মৃত্যু। আগের দিনের তুলনায় সামান্য হলেও মৃতের সংখ্যা বেড়েছে গত ২৪ ঘণ্টায়। তবে কমেছে সংক্রমণ। সুস্থতার হার ৯৭.৪১ শতাংশ। এদিন মৃত্যু হয়েছে ৩৫ জনের।
- গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০
- * * * *
- চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট
- * * * *
- বাংলাদেশ-চীন সহযোগিতা নিয়ে ব্লু পেপার প্রকাশ
- * * * *
- মজুরি নিয়ে সিদ্ধান্ত হয়নি, পুনঃপ্রস্তাব দেবে মালিক-শ্রমিক উভয়পক্ষ
- * * * *
- জেনসেন হুয়াংকে ফেরাল এনভিডিয়া, ২৯ শতাংশ বাড়ল শেয়ারের দাম
- * * * *
মৃত
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১১২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৩৮৮ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ৭ হাজার ৬৬৬ জন।
খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ ৩২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে রেকর্ড ১ হাজার ৩৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৪ জন এবং করোনার লক্ষণ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) সকাল ১০টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন গণমাধ্যমকর্মীদের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।
টি আই তারেক: যশোর মেডিকেল কলেজ হাসপাতালের রেডজোন ও ইয়োলোজোনে চিকিৎসাধীন আরও তিনজনের মৃত্যু হয়েছে। তাদের একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবং অপর দু’জন উপসর্গ নিয়ে মারা যান। গত সাত দিনে যশোর সদর উপজেলায় ৯৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া, কেশবপুরে ১১৯ জন, ঝিকরগাছায় ১৫৫ জন, বাঘারপাড়ায় ৬২ জন, শার্শায় ১৯৯ জন, অভয়নগরে ২৪৮ জন, মণিরামপুরে ৮৬ জন ও চৌগাছায় ১১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
৪০ হাজারের নীচে নেমে গেল ভারতের দৈনিক করোনা সংক্রমণ। ১৯ মার্চের পর এই প্রথমবার দৈনিক আক্রান্তের সংখ্যা এতটা কম হল। অর্থাৎ ১০২ দিন পর তা ৪০ হাজারের নীচে নামল। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৫৬৬ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩ লক্ষ ১৬ হাজার ৮৯৭ জন।
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে প্রাণঘাতি করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রেকর্ড ২৫ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৮ জুন) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৯ জুন) সকাল ৮টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে মারা যান তারা। রামেক হাসপাতালে ২৪ ঘণ্টায় এটিই সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত ২৪ জুন সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয়েছিল।
দিন যত যাচ্ছে মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে মৃত্যুর মিছিল তত ভারী হচ্ছে। আক্রান্তও হচ্ছেন লাখ লাখ মানুষ। মহামারি এ ভাইরাসের নতুন ভারতীয় ধরন মানুষের মনে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। সারা বিশ্বে টিকাকরণ চললেও থামানো যাচ্ছে না সংক্রমণ এবং মৃত্যু। গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৬ হাজার ৫ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৪ হাজার ২৬৫ জন।
হিমালয় কণ্যা নেপালে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৫০৯ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ৬ লাখ ৩৫ হাজার ১৮৮ জন ছাড়াল। গত ২৪ ঘন্টায় ৪২ জনের মৃত্যু হয়েছে।