লিবিয়ার পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা পাঁচ হাজারে পৌঁছেছে। এ তথ্য জানিয়েছে পূর্ব লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
মৃত
চেনা শত্রু ডেঙ্গু, তারপরও থামছে না মৃত্যুর মিছিল৷ ডেঙ্গু আক্রান্ত হয়ে মঙ্গলবার পর্যন্ত ৭৫২ জন মারা গেছেন৷ হাসপাতালে ঠাঁই মিলছে না রোগীর৷ আইসিইউ-এর জন্য এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটে যাচ্ছেন রোগীর স্বজনেরা৷ স্বজন হারিয়ে আহাজারিই শুধু সঙ্গী হয়েছে তাদের৷
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ফাতেমা নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তাছাড়া গত সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৩৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় সিনথিয়া ( ৫) নামের এক শিশু সাপের কামড়ে মৃত্যু হয়েছে। মৃত সিনথিয়া ওই উপজেলার দুর্লভপুর-চাঁদপুর গ্রামের সাগর বিশ্বাসের মেয়ে।
সাতক্ষীরার আশাশুনিতে পুকুরপাড়ে খেলাধুলা করার সময় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কুড়িকাহুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- কুড়িকাহুনিয়া গ্রামের আলম হায়দারের মেয়ে অনিকা সুলতানা (৫) ও একই এলাকার অহিদুল মোড়লের মেয়ে জান্নাতুল নাইম (৫)।
বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এমকে বাঙ্গালী ও সাধারন সম্পাদক আব্দুর রহমানের মৃত্যুতে দোয়া অনুষ্ঠান করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের নেত্রবৃন্দ।
ঢাকার জাতীয় চিড়িয়াখানা থেকে বগুড়া টিএমএসএস (ঠেঙ্গামারা মহিলা সংঘ) প্রাণী পালন কেন্দ্রে নেওয়ার সময় চারটি হরিণের মৃত্যু হয়েছে।
নাইজেরিয়ায় নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়েছে এবং নিখোঁজ রয়েছে কয়েক ডজন। রোববার (১০ সেপ্টেম্বর) নাইজার নদীর তীরে এক শতাধিক যাত্রী বহনকারী নৌকাটি ডুবে যাওয়ার পরে স্থানীয় সংস্থাগুলো উদ্ধার অভিযান শুরু করে।
লিবিয়ায় প্রবল বন্যায় দু'হাজার লোক মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড় দানিয়েলের আঘাতে সৃষ্ট এই বন্যায় বেশ কয়েকটি উপকূলের পুরো এলাকা বিধ্বস্ত হয়েছে, দারনা নগরী 'পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে।'
জাপানে লেকের পানিতে পড়ে যাওয়া সহকর্মীর দুই সন্তানকে উদ্ধারের পর নিজেই তলিয়ে মারা গেলেন বাংলাদেশি সফটওয়্যার প্রকৌশলী খাইরুল কবির (৩৮)।