নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মেরিন সিটির আড়াই হাজার বিঘা জমি ভরাটের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট।
জনস্বার্থে আনা এক রিটের শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।