প্রিমিয়ার লিগের আর্থিক অনিয়ম লঙ্ঘনের অভিযোগ মাথায় নিয়ে ইতিহাদ স্টেডিয়ামে প্রথম হোম ম্যাচটি খেলতে নামে ম্যানচেস্টার সিটি। বুধবার চ্যাম্পিয়নস লিগের এই ম্যাচে তারা পিএসজির কাছে ৪-২ ব্যবধানে পরাজিত হয়েছে।ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে লুইস এনরিকের দল।