যশ

শহীদ বুদ্ধিজীবী দিবসে যশোরে শ্রদ্ধাঞ্জলি ও শপথ পাঠ

শহীদ বুদ্ধিজীবী দিবসে যশোরে শ্রদ্ধাঞ্জলি ও শপথ পাঠ

যশোর প্রতিনিধি: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে যশোর শহরের রায়পাড়ার বদ্ধভূমি ও তৎসংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে যশোরের প্রশাসনসহ সর্বস্তরের মানুষ। 

যশোর আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে ফিস্টুলা রোগ নির্ণয় কর্মসূচীর উদ্বোধন

যশোর আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে ফিস্টুলা রোগ নির্ণয় কর্মসূচীর উদ্বোধন

যশোর আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে ফিস্টুলা রোগ নির্ণয় কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।রোববার আদ্-দ্বীন ফাউন্ডেশন ও আদ্-দ্বীন ওয়েল ফেয়ার সেন্টারের যৌথ উদ্দ্যোগে মেডিকেল কলেজের লেকচার গ্যালারীতে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাঃ মোঃ শারফুদ্দিন আহম্মেদ।

যশোরে নৌকার মনোনয়ন পাওয়া চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

যশোরে নৌকার মনোনয়ন পাওয়া চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নে নৌকার মনোনয়ন পাওয়া চেয়ারম্যান প্রার্থী সেলিম রেজা পান্নুর মনোনয়ন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে আওয়ামীলীগের ১০ নং চাঁচড়া ইউনিয়ন শাখা ।

যশোরে যৌতুকের কারণে অন্ত:স্বত্তা স্ত্রী হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

যশোরে যৌতুকের কারণে অন্ত:স্বত্তা স্ত্রী হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

যশোরে যৌতুকের কারণে অন্ত:স্বত্তা স্ত্রীকে হত্যার দায়ে আকিমুল ইসলাম নামে একজনকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার রায় দিয়েছে আদালত। আজ দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণা শেষে বিচারক দণ্ডিতকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

যশোরে স্বাস্থ্যবিধি মেনে এইচএসসি পরীক্ষা শুরু

যশোরে স্বাস্থ্যবিধি মেনে এইচএসসি পরীক্ষা শুরু

যশোর প্রতিনিধি:সব ধরণের স্বাস্থ্যবিধি মেনে সারা দেশের সাথে এক যোগে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচ এস সি পরীক্ষা শুরু হয়েছে। এবারে এই শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ১ লক্ষ ৩১ হাজার ১৫৯ জন। এর মধ্যে ছাত্র ৬৭ হাজার ২৪২ জন এবং ছাত্রী ৬৩ হাজার ৯১৭ জন।

যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান-সচিবের গ্রেপ্তারের দাবিতে বামজোটের সাত দিনের আল্টিমেটাম

যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান-সচিবের গ্রেপ্তারের দাবিতে বামজোটের সাত দিনের আল্টিমেটাম

যশোর শিক্ষা বোর্ডের ৩৬টি চেকের মাধ্যমে সাত কোটি টাকা আত্মসাতের ঘটনায় অপসারিত বোর্ড চেয়ারম্যান-সচিবসহ দূনীর্তির সাথে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সাত দিনের আল্টিমেটাম দিয়েছে বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ।

যশোরের তিন উপজেলায় ইউপি নির্বাচনের ভোটগ্রহণ শুরু

যশোরের তিন উপজেলায় ইউপি নির্বাচনের ভোটগ্রহণ শুরু

যশোর প্রতিনিধি:সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে যশোরের মণিরামপুর, বাঘারপাড়া ও শার্শা উপজেলার ৩৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এই নির্বাচনে তিন উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছে ১৭১জন চেয়ারম্যান প্রার্থীসহ ১ হাজার ৮৭৮ প্রার্থী।