যশ

করোনার উচ্চ ঝুঁকিতে যশোর

করোনার উচ্চ ঝুঁকিতে যশোর

সীমান্তবর্তী জেলা যশোরে করোনা শনাক্তের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে করোনার উচ্চ ঝুঁকিতে রয়েছে এই জেলা। 

যশোর সীমান্তে ৫ মাসে ১১ হাজার ফেনসিডিল জব্দ

যশোর সীমান্তে ৫ মাসে ১১ হাজার ফেনসিডিল জব্দ

যশোর প্রতিনিধি: যশোর সীমান্তে ৫ মাসে ১১ হাজার বোতল ফেনসিডিল সহ প্রায় ১০ কোটি টাকার চোরাচালান পন্য ও মাদক জব্দ করেছে বিজিবি। যশোর ৪৯ বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল সেলিম রেজা জানান, গত ৫ মাসে যশোরের সীমান্ত এলাকাগুলোতে অভিযান চালিয়ে ১১ হাজার বোতল ফেনসিডিল, ৭ কেজি সোনা সহ প্রায় ১০ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। সেই সাথে ইয়াবা ও মাদক পাচার সহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৭৩ জন চোরাচালানিকে গ্রেফতার করা হয়েছে।

যশোরে কোয়ারেন্টিনে থাকা ভারত ফেরত ২ জনের মৃত্যু

যশোরে কোয়ারেন্টিনে থাকা ভারত ফেরত ২ জনের মৃত্যু

যশোর প্রতিনিধি: যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ভারত ফেরত ২ জন রোগী মারা গেছেন। শুক্রবার (০৪ জুন) রাত ৮ টা ৩০ মিনিটে ৬৫ বছর বয়সী গোলাম নবী ও সন্ধ্যা ৬ টায় ৫৩ বছর বয়সী ইমদাদুল হক মোল্লা মারা যান। তারা উভয়েই যশোর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

যশোরে করোনা সংক্রমণ প্রতিরোধে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

যশোরে করোনা সংক্রমণ প্রতিরোধে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

যশোর জেলার ঝিকরগাছা, শার্শা ও বেনাপোল থানাধীন খানপাড়া, কাগজপুর, কলেজপাড়া এলাকায় করোনা সংক্রমণ  প্রতিরোধে সচেনতা মূলক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র‌্যাব-৬।

যশোর উপজেলা চেয়ারম্যান নুরজাহান ইসলামের ইন্তেকাল

যশোর উপজেলা চেয়ারম্যান নুরজাহান ইসলামের ইন্তেকাল

যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলা চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরা মারা গেছেন , ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। বৃহস্পতিবার (০৩ জুন) সকালে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন।

যশোরে ইউপি চেয়ারম্যান মুন্নার বিরুদ্ধে অভিযোগ তুলে মেম্বারদের সংবাদ সম্মেলন

যশোরে ইউপি চেয়ারম্যান মুন্নার বিরুদ্ধে অভিযোগ তুলে মেম্বারদের সংবাদ সম্মেলন

অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্নার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ওই ইউনিয়নের ৬ ইউপি মেম্বার।

যশোরে করোনা সংক্রমণ বৃদ্ধি: কঠোর স্বাস্থ্যবিধি মানার নির্দেশ

যশোরে করোনা সংক্রমণ বৃদ্ধি: কঠোর স্বাস্থ্যবিধি মানার নির্দেশ

যশোর প্রতিনিধি: সীমান্তবর্তী জেলা যশোরে করোনার সংক্রমন বেড়ে যাওয়ায় প্রশাসনের পক্ষ থেকে জেলায় লক ডাউনের সিন্ধান্ত না আসলেও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার দিকে নজরদারি বাড়ানো হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনম সেন্টারে করোনা পরীক্ষায় গত ২৪ ঘন্টায় জেলায় ২৩৬ জনের নমুনা পরীক্ষা করে ৪৯ জনের করোনা পজিটিভ এসেছে। জেলায় মোট সংক্রমণের হার ৭ হাজার ৩০ জন,সুস্থ্য হয়েছেন ৬ হাজার ৪১৬ জন,মোট মৃত্যু ৮১ জন।

যশোরে ৮ জনের নমুনায় করোনার ভারতীয় ধরণ শনাক্ত

যশোরে ৮ জনের নমুনায় করোনার ভারতীয় ধরণ শনাক্ত

যশোর প্রতিনিধি: যশোরে ৮ জনের নমুনায় করোনার ভারতীয় ধরণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৭জন পুরুষ ও একজন নারী। তাদের সকলের বয়স ৫৬ বছরের নিচে। শনাক্তদের সকলেই যশোরের স্থানীয় বাসিন্দা। তাদের কারোরই ভারতে যাওয়ার কোনো সম্পর্ক বা ইতিহাস নেই।