রাজধানীর বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫১টি ইউনিট। তিন ঘণ্টার বেশি সময় ধরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। সুষ্ঠুভাবে এই কাজ পরিচালনার জন্য হানিফ ফ্লাইওভারসহ আশপাশের সব রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
যান চলাচল
ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ১০ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। কুয়াশার তীব্রতা বেড়ে গেলে শনিবার রাত সাড়ে ১০টা থেকে রবিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত এই নৌপথে নৌযান চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।
আওয়ামী লীগের ২২তম সম্মেলন উপলক্ষে আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ থাকবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা ট্রাফিক বিভাগ থেকে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে টানা ২২ ঘণ্টা বন্ধ থাকার পর সব ধরনের নৌযান চলাচলের অনুমতি দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
জেলার অভ্যন্তরীণ নৌ রুটের যাত্রীবাহী নৌযান চলাচল শুরু করেছে। আবহাওয়া পরিস্থিতি উন্নতি হওয়াতে আজ সোমবার সকাল থেকে লঞ্চ ও সী-ট্রাক চলাচল স্বাভাবিক হয়। এর আগে রোববার সকাল ৯ টয় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যাত্রী সাধারণের
ভোলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অভ্যন্তরীণ নৌ রুটের সকল যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে বলে জানিয়েছেন ভোলা বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক মো: শহিদুল ইসলাম।
পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হয়েছে। আগেই ঘোষণা করা হয়েছিল যে আজ রোববার ভোর ৬টা থেকে সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হবে। প্রথম সুযোগেই সেতু পার হওয়ার জন্য রাত থেকে পদ্মা সেতুর দুই প্রান্তে ছিল গাড়ির দীর্ঘ সারি।
১৮ কোটি মানুষের স্বপ্নের পদ্মাসেতু দিয়ে যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে আগামী ২৫ জুন। এদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতুর উদ্বোধন করবেন।
আগামী জুন মাসের মধ্যে পদ্মা বহুমুখী সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তুরস্কের ইস্তাম্বুল শহরসহ বিভিন্ন শহরে ভায়াবহ ঝড় সংঘটিত হয়েছে। এতে এক বিদেশিসহ ছয়জন নিহত হয়েছেন। অর্ধশতাধিক আহত হয়েছেন।