কোভিড-১৯ সহায়তা হিসেবে বাংলাদেশকে আরও ২৫ মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা-ইউএসএআইডির মাধ্যমে চিকিৎসা ও অক্সিজেন সরবরাহ এবং টিকা নিরাপদে সংরক্ষণ, পরিবহন ও ব্যবস্থাপনার লক্ষ্যে কোল্ড চেইন সরঞ্জামের জন্য জরুরি এ সহায়তা দিচ্ছে দেশটি।
- ভিয়েতনামের মতো সুবিধা দিন, ভিয়েতনামের মতো মজুরি দেব: বিজিএমইএ সভাপতি
- * * * *
- ঢাকা রেঞ্জে দুই মাসের জন্য সংযুক্ত থাকবে ১২ পুলিশ কর্মকর্তা
- * * * *
- নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৭
- * * * *
- সীমান্তে বিজিবির পাশাপাশি জনগণকেও পাহারা বসানোর আহ্বান রাশেদ খাঁনের
- * * * *
- গোপালগঞ্জে ‘গণহত্যার’ পরিকল্পনার গুজব ভিত্তিহীন: বিজিবি
- * * * *
যুক্তরাষ্ট
চীন সম্প্রতি পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। গত আগস্ট মাসে চালানো ওই পরীক্ষার কথা মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো জানতে পেরেছে। এতে তারা বিস্মিত হয়েছে। পাঁচটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস এ খবর দিয়েছে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক যুক্তরাষ্ট্রে অবস্থানকালে আত্মহত্যা করেছেন। তার নাম মোহাম্মদ মাহফুজুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।
তুরস্কের শিল্প ও প্রযুক্তিমন্ত্রী বলেছেন, ব্রিটিশ কর্তৃপক্ষ তুরস্কের তৈরি সশস্ত্র ড্রোন কিনতে ভীষণ আগ্রহী হয়ে উঠেছে। শুক্রবার তুরস্কের শিল্প ও প্রযুক্তিমন্ত্রী এক বিবৃতিতে এসব কথা বলেন বলে জানিয়েছে ইয়েনি শাফাক।
করোনা মহামারির কারণে গত বছরের মার্চে যুক্তরাষ্ট্রে প্রবেশে ভ্রমণকারীদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল জো বাইডেন সরকার। অবশেষে পর্যটকদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে মঙ্গলবার ডাক বিভাগের এক কর্মীর গুলিতে তাঁর দুই সহকর্মী নিহত হয়েছে।কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।তারা বলছে, মেমফিসে ইস্ট লামার ক্যারিয়ার এনেক্স কার্যালয়ে সন্দেহভাজন বন্দুকধারী এ হামলা চালায়। এতে সেখানকার দুই কর্মী নিহত হয়। পরে নিজের ছোঁড়া গুলিতে মারা গেছে ওই হামলাকারী।
করোনাভাইরাস প্রতিরোধী টিকার পুরো ডোজ গ্রহণকারীদের জন্য মেক্সিকো ও কানাডা সীমান্ত খুলে দিচ্ছে যুক্তরাষ্ট্র। করোনাভাইরাস মহামারীর সংক্রমণ রোধে গত বছরের মার্চে সীমান্তে চলাচলের ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করেছিল দেশটি। চলতি বছরের নভেম্বর থেকে টিকা গ্রহণকারীরা সীমান্ত দিয়ে যাতায়াত করতে পারবেন।
তালেবান শাসকরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানকে মানবিক ত্রাণ দিতে রাজি হয়েছে।অগাস্ট মাসে মার্কিন সৈন্যরা আফগানিস্তান ত্যাগ করার পর রোববার কাতারে এই প্রথমবারের মত দু-পক্ষের যে সরাসরি বৈঠক হয় - তা শেষ হবার পর এক বিবৃতিতে এ কথা বলা হয়।
আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র তালেবানের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে যুক্তরাষ্ট্রকে তালেবান হুঁশিয়ারি বার্তা দিয়েছে বলে রয়টার্স এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার কাছে একটি ছোট্ট বিমান বিধ্বস্ত এবং তাতে আগুন ধরে গিয়ে চার আরোহীর সকলেই নিহত হয়েছে।