যুদ্ধ

চকরিয়ায় র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

চকরিয়ায় র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

কক্সবাজারের চকরিয়ায় র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত হয়েছেন। এ সময় তিনটি অস্ত্র, ছয় রাউন্ড গুলি, চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

ভোলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

ভোলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

ভোলার চরফ্যাশনে র‍্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ দু’জন নিহত হ‌য়ে‌ছেন।  তবে নিহতদের নাম ও পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে তাদের একজনের বয়স ২৫, অপরজনের ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে। এ সময় তিনটি রাম দাসহ বেশ কিছু গুলি ও পিস্তল উদ্ধার করা হয়েছে।

বঙ্গবন্ধুর শাসনব্যবস্থা নিয়ে গবেষণা করতে মুক্তিযুদ্ধ মন্ত্রীর আহ্বান

বঙ্গবন্ধুর শাসনব্যবস্থা নিয়ে গবেষণা করতে মুক্তিযুদ্ধ মন্ত্রীর আহ্বান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে গবেষণা করতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

ফ্রান্সের কাছ থেকে যুদ্ধবিমান কিনছে আমিরাত

ফ্রান্সের কাছ থেকে যুদ্ধবিমান কিনছে আমিরাত

সংযুক্ত আরব আমিরাত ৮০টি অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে। ফ্রান্স সঙ্গে ১৯ বিলিয়ন ডলারের এই চুক্তিকে আমিরাতের সবচেয়ে বড় অস্ত্র চুক্তি বলে ধারণা করা হচ্ছে। 

কাউন্সিলর সোহেল হত্যা মামলার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

কাউন্সিলর সোহেল হত্যা মামলার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

কুমিল্লায় কাউন্সিলর সৈয়দ মো. সোহেলসহ জোড়া খুনের প্রধান আসামি শাহ আলম পুলিশের সাথে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছেন। এসময় দুই পুলিশ সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

রুশ সীমান্তে ন্যাটোর যুদ্ধজাহাজ কী বার্তা দিচ্ছে

রুশ সীমান্তে ন্যাটোর যুদ্ধজাহাজ কী বার্তা দিচ্ছে

রুশ-ইউক্রেন জটিলতায় কতটা গুরুত্বপূর্ণ ন্যাটোর ভূমিকা? ব্রিটিশ যুদ্ধবিমানবাহী জাহাজ এইচএমএস কুইন এলিজাবেথে বসে সেই প্রশ্নের উত্তর খুঁজলেন ডয়চে ভেলের টেরি শুলৎজ।

কুমিল্লায় কাউন্সিলর হত্যা মামলার ২ আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

কুমিল্লায় কাউন্সিলর হত্যা মামলার ২ আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

কুমিল্লায় কাউন্সিলর সোহেল ও তার সহযোগী হরিপদ হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামি পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। সোমবার রাত ১টার দিকে নগরীর সংরাইশ এলাকায় এ ঘটনা ঘটে।

বালিশ যুদ্ধের চ্যাম্পিয়নশিপ!

বালিশ যুদ্ধের চ্যাম্পিয়নশিপ!

বালিশ যুদ্ধ ঘরের দোরগোড়া পেরিয়ে এখন প্রতিযোগিতামূলক খেলার দরবারে পৌঁছেছে৷ টেলিভিশনে দেখানোও হবে এই প্রতিযোগিতা৷২০২২ সালের ২৯ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বের প্রথম বালিশ যুদ্ধের চ্যাম্পিয়নশিপ৷ শুধু তাই নয়, পিএফসি বা পিল ফাইট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলি দেখা যাবে টেলিভিশনেও৷

কৃষ্ণসাগরে মার্কিন যুদ্ধজাহাজ, যুদ্ধের আশঙ্কা রাশিয়ার

কৃষ্ণসাগরে মার্কিন যুদ্ধজাহাজ, যুদ্ধের আশঙ্কা রাশিয়ার

আমেরিকার গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস আরলিগ বার্ক নামে একটি যুদ্ধজাহাজ কৃষ্ণসাগরে প্রবেশ করেছে। এর প্রেক্ষিতে জাহাজটিতে নজরদারিতে রেখেছে রুশ সামরিক বাহিনী।

আফগানিস্তানে যুদ্ধ করা যমজ ২ ভাইকে দেহরক্ষী নিয়োগ করলেন রোনালদো

আফগানিস্তানে যুদ্ধ করা যমজ ২ ভাইকে দেহরক্ষী নিয়োগ করলেন রোনালদো

মাঠে নেমে গোল করা এবং সমর্থকদের আনন্দ দেয়া তার নেশা। তার খ্যাতি সত্যি সত্যি আকাশছোঁয়া। তিনি ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু তার এহেন খ্যাতির সঙ্গী বিড়ম্বনাও। যে কোনো জায়গায় অতর্কিতে ভক্তরা ছেঁকে ধরতে পারে তাকে।