কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা যুবলীগের বর্ধিত সভায় দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে কমপক্ষে পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষের কারণে বর্ধিত সভা পণ্ড হয়ে যায়। গতকাল শনিবার বিকেলে উপজেলা যুবলীগ কার্যালয় ও উপজেলা সাবরেজিস্ট্রি এলাকায় এ ঘটনা ঘটে।
যুবলীগের
বিএনপিকে ভণ্ড ও প্রতারক রাজনৈতিক দল উল্লেখ করে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ‘১১ নভেম্বর যুবলীগের সুবর্ণজয়ন্তী প্রতিষ্ঠাবার্ষিকী যুব মহাসমাবেশ। এরপর থেকে রাজপথ থাকবে যুবলীগের দখলে। তখন বোঝা যাবে কত ধানে কত চাল।
সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী শান্তি ও সম্প্রীতির র্যালি করেছে যুবলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা ১১টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে র্যালি পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।
আওয়ামী যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে। আজ রবিবার সকালে যুবলীগের নতুন চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল নতুন কমিটির সদস্যদের নিয়ে ধানমণ্ডি ৩২ নম্বরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পাবনার সুজানগরে জলাশয়ে মাছ চাষকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় রানীনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিনকে বহিষ্কার করেছে জেলা যুবলীগ।