ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। বুধবার সকাল ১০টায় পুষ্পস্তবক অর্পণ করা হয়।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
রাজশাহী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে গত ৩১ মে। ভর্তি পরীক্ষার ফল চলতি সপ্তাহের যে কোনো দিন প্রকাশ হবে বলে জানা গেছে।
রাজশাহীতে বিএনপির পদযাত্রার অনুমতি দেয়নি পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এ সিদ্ধান্ত নিয়েছে মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমানা পুনর্নির্ধারণের দাবি-আপত্তির বিষয়ে দ্বিতীয় দিনের শুনানি করবে নির্বাচন কমিশন (ইসি)।এর আগে গত ৩ মে কুমিল্লা অঞ্চল দিয়ে শুনানি শুরু হয়। সেদিন প্রথম দফায় ১৩টি সংসদীয় আসনের ওপর শুনানি হয়। এরই ধারাবাহিকতায় রোববার (৭ মে) রাজশাহী অঞ্চলের শুনানি করবে কমিশন।
অসময়ে আম সংগ্রহ বন্ধ রাখতে আম পাড়ার সময় নির্ধারণ করে দিয়েছে রাজশাহী জেলা প্রশাসন। ভোক্তা পর্যায়ে মানসম্মত ও পরিপক্ব আম নিশ্চিত করতে প্রতিবারই এ সময় বেঁধে দেয় প্রশাসন। সিদ্ধান্ত অনুযায়ী আজ বৃহস্পতিবার (০৪ মে) থেকেই গাছ থেকে আম নামাতে পারবেন চাষি ও ব্যবসায়ীরা।
সাতক্ষীরায় বজ্রপাতে মো. মহসিন নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী মারা গেছেন। সোমবার সাতক্ষীরার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
রাজশাহী জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। ফলে প্রতিদিন বাড়ছে তাপমাত্রা। শনিবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ ডিগ্রী সেলসিয়ায়। এটি চলতি বছর রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা।
টানা তাপপ্রবাহে রাজশাহীতে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এতে করে মানুষ ও যানবাহন চলাচল অনেকটা কমে গেছে। বাজারে ঈরে কেনাকাটায় ছেদ পড়েছে। তীব্র গরমে রোজাদারদের অবস্থাও ওষ্ঠাগত।
রাজশাহীসহ দেশের আট জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১২ মার্চ) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি সই করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
রাজশাহীতে বিষপানে এক দম্পতির আত্মহত্যার খবর পাওয়া গেছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে স্ত্রীর এবং সোমবার সকালে স্বামীর মৃত্যু হয়।