রান

ফ্রান্সকে হারিয়ে দিল তিউনিসিয়া

ফ্রান্সকে হারিয়ে দিল তিউনিসিয়া

গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণের ম্যাচে আজ মাঠে নামে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। প্রতিপক্ষ ছিল তিউনিসিয়া। ম্যাচে ওয়াহবি খাজরির গোলে ফ্রান্সকে ১-০ ব্যবধানে হারিয়ে দিয়েছে তিউনিসিয়া। ফ্রান্সকে হারিয়েও অবশ্য শেষ ষোলতে যাওয়া হলো না তিউনিসিয়ার। ডেনমার্কের বিপক্ষে অস্ট্রেলিয়া জয় পাওয়ায় শেষ হয়ে গেল আফ্রিকান দেশটির কাতার বিশ্বকাপ অধ্যায়।

ডেঙ্গু : মৃতের সংখ্যা ২৫০ পূর্ণ হলো

ডেঙ্গু : মৃতের সংখ্যা ২৫০ পূর্ণ হলো

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে দেশে মৃত্যু হয়েছে ২৫০ জনের। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু হওয়ার পর মোট মৃত্যু এই সংখ্যায় পৌঁছায়। আক্রান্ত ও মৃত্যুহারে ওঠা-নামা হলেও তা এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

গুলিবিদ্ধ হওয়ার পর প্রথম জনসভায় বক্তব্য দিবেন ইমরান খান

গুলিবিদ্ধ হওয়ার পর প্রথম জনসভায় বক্তব্য দিবেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান একটি হত্যা প্রচেষ্টায় গুলিবিদ্ধ হওয়ার পর শনিবার প্রথম জনসমক্ষে হাজার হাজার সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে। এই হত্যা প্রচেষ্টার জন্য তিনি ক্ষমতাসীনদের অভিযুক্ত করেছেন।

ফ্রান্সে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ২

ফ্রান্সে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ২

সুইজারল্যান্ড থেকে মোনাকো যাওয়ার পথে একটি বেসামরিক হেলিকপ্টার দক্ষিণ ফ্রান্সে বিধ্বস্ত হলে এক পাইলট এবং এক রাশিয়ান ব্যবসায়ীসহ দুই ব্যক্তি নিহত হন। শুক্রবার কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিশ্বে করোনায় কমলো আক্রান্ত ও মৃতের সংখ্যা

বিশ্বে করোনায় কমলো আক্রান্ত ও মৃতের সংখ্যা

করোনার তান্ডবে থমকে ছিল গোটা বিশ্ব।  তবে করোনার দাপট কমতে থাকায় আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছিল বিশ্বের সবকিছু।  এর মাঝে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের জন্য আবারও থমকে যাওয়া শুরু করেছে গোটা বিশ্ব।

মাগুরায় কাস্টমসের অভিযানে এক লক্ষ অবৈধ রানা বিড়ি জব্দ

মাগুরায় কাস্টমসের অভিযানে এক লক্ষ অবৈধ রানা বিড়ি জব্দ

মাগুরা সদরের আমুরিয়া এলাকায় অভিযান চালিয়ে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়া বিপুল পরিমান নকল ব্যান্ডরোল যুক্ত রানা বিড়ি জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাগুরা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ এ অভিযান পরিচালনা করেন।

সিরিয়ায় রেভল্যুশনারি গার্ড অফিসারকে হত্যা, ইসরাইলকে দায়ী করছে ইরান

সিরিয়ায় রেভল্যুশনারি গার্ড অফিসারকে হত্যা, ইসরাইলকে দায়ী করছে ইরান

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ইরানের এক রেভল্যুশনারি গার্ড অফিসারকে মঙ্গলবার হত্যা করেছে ইসরাইলি এজেন্টরা। নিহত অফিসারের নাম দাউদ জাফরি।