রাশিয়ার রাজধানী মস্কোতে ড্রোন হামলা হয়েছে। শহরের মেয়র জানিয়েছেন, ড্রোন হামলায় হালকা ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহত হয়নি।
- ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের
- * * * *
- তিলকের সেঞ্চুরিতেও হার এড়াতে পারল না ভারত, সেমিফাইনালে পাকিস্তান
- * * * *
- হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা: ভারতীয় গণমাধ্যম
- * * * *
- জুলাইয়ের নেতৃত্বের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাহিদের
- * * * *
- পুলিশের পিকআপ ভ্যান চুরির যাওয়ার ঘটনায় এসআইসহ ৪ সদস্য বরখাস্ত
- * * * *
রাশিয়া
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মেশিনারি পণ্যের আরও একটি চালান নিয়ে ভানুয়াটু পতাকাবাহী ‘এমভি আনকা স্কাই’ জাহাজটি মোংলা বন্দরে এসে পৌঁছেছে।
যুদ্ধ বন্ধে ইউক্রেনকে নতুন শর্ত দিয়েছে রাশিয়া। রুশ কর্তৃপক্ষ বলেছে, যুদ্ধ বন্ধে ইউক্রেনকে নিরপেক্ষ থাকার ঘোষণা দিতে হবে। রাশিয়া আরও জানিয়েছে, ‘ইউক্রেন ন্যাটো জোট কিংবা ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে পারবে না।’
ইউক্রেনের রাজধানীতে ‘ব্যাপক’ রাশিয়ান ড্রোন হামলার পর কিয়েভে একজন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। শহরের মেয়র ভিটালি ক্লিটসকো রোববার এ কথা বলেছেন।
বেলারুশ সীমান্তে পেসকভ অঞ্চলে দুটি ড্রোন হামলা থেকে বিস্ফোরণে রাশিয়ার একটি তেল পাইপলাইনের প্রশাসনিক ভবন ধ্বংস হয়ে গেছে।স্থানীয় গভর্নর মিখাইল ভেদেরনিকভ শনিবার এ কথা জানিয়েছেন।
ইউক্রেনে আগ্রাসনকে কেন্দ্র করে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে জাপান। রাশিয়ার সামরিক খাতের পাশাপাশি নির্মাণ ও প্রকৌশল খাতকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। শুক্রবার জাপান সরকারের শীর্ষ এক কর্মকর্তা নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেন।
মিত্র বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েন শুরু করেছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেনকো বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
আগামী ১ জুনের মধ্যে ইউক্রেনের বাখমুত শহর রুশ সেনাদের কাছে হস্তান্তর করবে বলে প্রতিজ্ঞা করেছে রাশিয়ার ভাড়াটে ওয়াগনার বাহিনীর প্রধান। স্বঘোষিত দোনেৎস্ক পিপলস রিপাবলিকের ভারপ্রাপ্ত প্রধান দেনিস পুশিলিন ইউক্রেনীয় শহর বাখমুত পরিদর্শন করেছেন।
রাশিয়ার সীমান্ত শহর বেলগোরদে প্রবেশ করে ইউক্রেনীয় বাহিনী। রুশ বাহিনী তাদের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। ২৪ ঘণ্টা আক্রমণ পাল্টা আক্রমণ চলে। এত ৭০ জনেরও বেশি ইউক্রেনীয় বাহিনী নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়া।
নতুন মোড় নিয়েছে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ। একদল ইউক্রেনপন্থি রুশ বিদ্রোহী রুশ সেনারা রাশিয়ার অভ্যন্তরে ঢুকে দুটি গ্রাম দখল করে নেওয়ার ঘোষণা দিয়েছে। তবে কিয়েভ বলছে, এসব অভিযানে তাদের কোনো অংশগ্রহণ নেই।