রাশিয়া

ইউক্রেনের খেরসনে রাশিয়ার বোমাবর্ষণে ৪ জন নিহত

ইউক্রেনের খেরসনে রাশিয়ার বোমাবর্ষণে ৪ জন নিহত

ইউক্রেনের খেরসনে রুশ বাহিনীর বোমাবর্ষণে ৪ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। সম্প্রতি ইউক্রেন বাহিনী ফের খেরসনের নিয়ন্ত্রণ নিয়েছে। বৃহস্পতিবার আঞ্চলিক গভর্নর এ কথা জানিয়েছে।

রাশিয়ায় অর্থনৈতিক মন্দা

রাশিয়ায় অর্থনৈতিক মন্দা

রাশিয়ায় চলতি অর্থ বছরের তৃতীয় ত্রৈমাসিকে মোট দেশজ উৎপাদন চার শতাংশ কমে যাওয়ায় দেশটির অর্থনীতিতে মন্দা দেখা দিয়েছে।বুধবার জাতীয় পরিসংখ্যান সংস্থা রোসস্ট্যাটের প্রকাশিত প্রাথমিক হিসেব থেকে এ তথ্য জানা যায়। 

জাতিসঙ্ঘে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়নি বাংলাদেশ

জাতিসঙ্ঘে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়নি বাংলাদেশ

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইউক্রেন আক্রমনের জন্য রাশিয়াকে জবাবদিহিতার আওতায় আনা এবং যথাযথ ক্ষতিপূরণ আদায়ের জন্য জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে।

রাশিয়ার যুদ্ধ শেষ করার ‘এখনই সময়’ : জি২০ সম্মেলনে জেলেনস্কি

রাশিয়ার যুদ্ধ শেষ করার ‘এখনই সময়’ : জি২০ সম্মেলনে জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইন্দোনেশিয়ার বালিতে জি২০ সম্মেলনে বলেছেন, রাশিয়ার ধ্বংসাত্মক যুদ্ধ শেষ করার এবং হাজারো মানুষের জীবন বাঁচানোর এখনই সময়। মঙ্গলবার ভিডিও বার্তার মাধ্যমে তিনি এ বক্তব্য দেন। খবর এএফপি’র।

রাশিয়া শস্য চুক্তির মেয়াদ বাড়াবে : গুতেরেস

রাশিয়া শস্য চুক্তির মেয়াদ বাড়াবে : গুতেরেস

জাতিসঙ্ঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস আশা প্রকাশ করে বলেছেন, রাশিয়া মেয়াদ শেষ হতে যাওয়া চুক্তির সময় বাড়াবে যা ইউক্রেনের শস্য চালানের পথ নিরাপদ করবে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ইইউ’র প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ইইউ’র প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)’র প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই যুদ্ধের কারণে গোটা বিশ্বকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের কমিশন ফর হোম অ্যাফেয়ার্স ইভা জোহানসনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। 

যুদ্ধের মধ্যেও যোগাযোগ চালু রাখবে রাশিয়া-যুক্তরাষ্ট্র

যুদ্ধের মধ্যেও যোগাযোগ চালু রাখবে রাশিয়া-যুক্তরাষ্ট্র

ইউক্রেন যুদ্ধে পরস্পর বিরোধী অবস্থান থাকার পরেও মস্কো এবং ওয়াশিংটনের যোগাযোগের চ্যানেল খোলা থাকবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান।

কানাডায় তৈরি নেভিগেশন ব্যবস্থা উদ্ধার : রাশিয়া

কানাডায় তৈরি নেভিগেশন ব্যবস্থা উদ্ধার : রাশিয়া

রাশিয়া বলেছে, দেশটির কৃষ্ণসাগর নৌবহরে হামলা চালানো ড্রোনের ধ্বংসাবশেষ থেকে কানাডায় তৈরি নেভিগেশন ব্যবস্থা উদ্ধার করা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের সেনাবাহিনী ক্রিমিয়া উপকূলে মোতায়েন ওই নৌবহরে শনিবার যে ধারাবাহিক ড্রোন হামলা চালিয়েছে তা সন্ত্রাসী হামলা ছাড়া আর কিছু নয়।