রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার ফ্রান্স ও জার্মানির নেতাদের বলেছেন, মস্কোর সামরিক অভিযানের সময় ইউক্রেনের বন্দরে আটকে থাকা শস্য জাহাজীকরণের উপায় খুঁজতে মস্কো ‘প্রস্তুত’ রয়েছে।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
রাশিয়া
পশ্চিমা দেশগুলো রাশিয়া এবং এর জনগণ ও সংস্কৃতির বিরুদ্ধে ‘পুরোপুরি যুদ্ধ’ চালিয়ে যাচ্ছে বলে শুক্রবার অভিযোগ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। মস্কো ইউক্রেনে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার কারণেই পশ্চিমা দেশগুলো এই ঘোষণা দিয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। বার্তা সংস্থা এএফপি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনের পূর্ব দোনেৎস্ক অঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লাইমান শহরের নিয়ন্ত্রণ নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। বিবিসি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ছয় কোটি ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে এই মুহূর্তে রাশিয়ার কয়েকটি তেল ট্যাংকার সমুদ্রে অবস্থান করছে। ভোরটেক্সা নামের জ্বালানি তথ্য বিশ্লেষণকারী সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
চীন ও রাশিয়ার যুদ্ধবিমান মঙ্গলবার জাপান সাগরে যৌথ মহড়া দিয়েছে। আর তারা এমন সময় মহড়া দিল যখন জাপানে কোয়াড জোটের বৈঠক চলছে।
কয়েক দিনের মধ্যে রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা জারি হতে পারে বলে জানিয়েছেন জার্মান অর্থমন্ত্রী।সোমবার একটি জার্মান টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন জার্মান অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক। সেখানে তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এ বিষয়ে সহমত হয়েছে। ২৭ দেশের ব্লক স্থির করেছে কয়েক দিনের মধ্যেই রাশিয়ার তেল আমদানির ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হবে।
ইউক্রেন যুদ্ধ নিয়ে কঠোর বৈশ্বিক অবরোধের মুখে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনসহ ৯৬৩ আমেরিকানকে রাশিয়া প্রবেশ নিষিদ্ধ করেছে মস্কো। এ তালিকায় হলিউড সেলেব্রেটি মর্গ্যান ফ্রিম্যান, অভিনেতা-চলচ্চিত্র নির্মাতা রব রেইনারও রয়েছেন। আমেরিকান নিউজ নেটওয়ার্ক সিএনএন এ খবর প্রকাশ করেছে।
ইউক্রেনীয় সেনাবাহিনীর হাতে কয়েকদিন আগে আটক হন ইউক্রেনীয় রাজনীতিবীদ ভিক্টর মেদভেদচুক। এই ভিক্টর মেদভেদচুক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেশ ঘনিষ্ঠ ব্যক্তি।
রাশিয়ার এনার্জি জায়ান্ট গজপ্রম গ্যাস সরবরাহ বন্ধে ২০ মে ফিনল্যান্ডের জন্য চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছিল। শনিবার গজপ্রম সেটি কার্যকর করল।
ইউক্রেনের বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের মতে, রাশিয়া শুক্রবার পূর্ব ইউক্রেনের উপর আক্রমণ বাড়িয়েছে। কামান, রকেট লঞ্চার ও বিমান ব্যবহার করে দোনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলে আঘাত হানছে, আবাসিক জেলাগুলোতে বাড়িঘর ধ্বংস করেছে এবং বেশ কয়েকজন বেসামরিক নাগরিককে হত্যা করেছে।