রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে রাশিয়ায় যোগ দেয়া ভূখণ্ডসহ পুরো রাশিয়াকে রক্ষার জন্য পরমাণু অস্ত্র এবং অন্য কৌশলগত অস্ত্র ব্যবহার করা হতে পারে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
রাশিয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে উন্নয়নশীল দেশগুলোর সামনে খাদ্য ও জ্বালানি সঙ্কটের পাশাপাশি আর্থিক এবং বাণিজ্যিক চ্যালেঞ্জ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
ভয়াবহ বৈরিতার মধ্যেও রাশিয়া ও ইউক্রেন প্রায় ৩০০ বন্দী বিনিময় করেছে। এটিকে একটি অবাক করা পদক্ষেপ হিসেবে অভিহিত করা হয়েছে। সাত মাস আগে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর এই প্রথম এ ধরনের ঘটনা ঘটল। আর তুরস্ক ও সৌদি আরবের মধ্যস্ততায় এই বন্দী বিনিময় ঘটেছে বলে জানা গেছে।
সাংহাই কোঅপারেশস অর্গানাইজেশনের সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক হয়েছে।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে দেশটিতে থাকা রাশিয়ার মালিকানাধীন তিনটি তেল শোধনাগারের নিয়ন্ত্রণ নিয়েছে জার্মানি। শুক্রবার দেশটির কর্মকর্তারা জানিয়েছে, আগামী বছর রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপের আগেই এই নিয়ন্ত্রণ নেয়া হলো।
রুশ বাহিনীর বিরুদ্ধে অগ্রযাত্রা অব্যাহত রয়েছে ইউক্রেন সৈন্যদের। তারা মস্কোর সামরিক মর্যাদা গুঁড়িয়ে দিয়ে আরো গভীরে প্রবেশ করছে এবং তাদের কাছ থেকে আরো ভূমি কেড়ে নিচ্ছে।
মস্কো উত্তর ইউক্রেনে তার প্রধান অবস্থান পরিত্যাগ করেছে। ইউক্রেনের বাহিনী দ্রুত অগ্রসর হতে থাকায় যুদ্ধের অন্যতম একটি ফ্রন্ট লাইন হঠাৎ ভেঙে পড়ার প্রেক্ষাপটে রাশিয়া সেখান থেকে সরে গেছে।
রাশিয়ার নাগরিকদের ভিসা দেয়া ও দেশে ঢুকতে দেয়া নিয়ে আরো কড়াকড়ি করা হবে বলে জানিয়েছে লাটভিয়া, এস্তোনিয়া ও লিথুয়ানিয়া। এর আগে রাশিয়ার নাগরিকদের ভিসা দেয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে যুদ্ধের কারণে তার দেশের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো যে নিষেধাজ্ঞা দিয়েছে, তার কারণে পুরো বিশ্ব অর্থনীতি হুমকির মুখে পড়েছে, তবে এতে তার দেশের সার্বভৌমত্ব আরো শক্ত হয়েছে।
রাশিয়ার অন্যতম উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, যদি রাশিয়ার অস্তিত্ব কোনোভাবে হুমকির মুখে পড়ে তাহলে মস্কো পরমাণু অস্ত্র ব্যবহারের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। একইসাথে ইউক্রেনে দূরপাল্লার অস্ত্র পাঠানোর ব্যাপারে মার্কিন সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করেছে মস্কো।