এবার যুদ্ধে নিহত রুশ সেনাদের মরদেহ সংগ্রহ করা শুরু করেছে ইউক্রেন। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে নিহত রাশিয়ান সেনাদের লাশ কিয়েভের বাইরে একটি রেল ইয়ার্ডে আনা হচ্ছে এবং একটি রেফ্রিজারেটেড ট্রেনে রাখা হচ্ছে। রুশ সেনাদের লাশ নিজ দেশে তাদের স্বজনদের কাছে ফেরত পাঠাবে ইউক্রেন সরকার।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
রাশিয়
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি আবার জানিয়েছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি কথা বলতে চান।
বৃহস্পতিবার ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট জানিয়েছেন, ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিতে চায় এবং আগামী সপ্তাহে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ইউক্রেনে চালানো ‘নৃশংস’ যুদ্ধের কারণে রাশিয়া ‘বিশ্ব ব্যবস্থার সরাসরি সবচেয়ে বড় হুমকি’ বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লিয়েন।
সোমবার ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল ইউক্রেন সফরে যান।
যুদ্ধের শুরুতেই ইউক্রেনের খেরসন শহর দখল করে রাশিয়ার সেনারা। বর্তমানে খেরসনকে রাশিয়ার সঙ্গে অন্তর্ভুক্ত করতে সব প্রস্তুতি নিচ্ছে তারা।
রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের দেওয়া প্রস্তাব সমর্থন করতে পারবেন না বলে জানিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান।
রাশিয়ার জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞা দিতে অস্বীকৃতি জানিয়েছে হাঙ্গেরি। ইউরোপীয় ইউনিয়ন বুধবার রাশিয়ার অপরিশোধিত তেলসহ সকল জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব দিয়েছে।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে গত ফেব্রুয়ারিতে উয়েফা জানিয়েছিল ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ পুতিনের দেশকে সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বহিষ্কার করা হলো। ২ মে উয়েফা আবারও রাশিয়াকে ‘নিষিদ্ধ’ করল।
ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার দক্ষিণ বেলগোরোড অঞ্চলে একটি সামরিক স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার ওই সামরিক স্থাপনায় আগুন লাগে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।