রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন ইউক্রেনের বিরুদ্ধে হামলা ঘোষণার পরই বিবৃতি দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিবৃতিতে বাইডেন বলেছেন, প্রেসিডেন্ট পুটিন আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন যে, তিনি 'যুদ্ধ' করবেন।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
রাশিয়
প্রস্তুতি শুরু হয়েছিল মাস খানেক আগেই। সামরিক মহড়ার নাম করে বেলারুশে রাশিয়ান সেনার প্রবেশের পরেই আশঙ্কা প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্র-সহ পশ্চিমা বিশ্ব।
রাশিয়ার ৫০ জন সৈন্যকে হত্যা করার দাবি করেছে ইউক্রেন। সেইসাথে দেশটির চারটি ট্যাঙ্ক ধ্বংস এবং ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করারও কথা বলছে ইউক্রেন। বৃহস্পতিবার লুহানস্ক অঞ্চলে এসব সৈন্যকে হত্যা করা হয় বলে জানিয়েছে ইউক্রেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেয়ার পরপরই ইউক্রেনের রাজধানীতে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইউক্রেনের দুই অঞ্চল- ডোনেটস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়ে সেখানে রুশ সেনাদের প্রবেশের অনুমতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুটো এলাকাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে প্রেসিডেন্ট পুতিন লুহানস্ক ও দোনেৎস্কে রুশ সৈন্য পাঠানোর নির্দেশ দেওয়ার পর যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং তাদের আরো কিছু মিত্র দেশ রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
রাশিয়ায় অবস্থান করা নাগরিকদের দ্রত দেশটি ছেড়ে আসার নির্দেশ দিয়েছে ইউক্রেন। বুধবার ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নির্দেশ দেয়া হয়।
ইউক্রেনের ডানবাস অঞ্চলকে স্বাধীনতার স্বীকৃতি দেয়ায় যুক্তরাষ্ট্র, ইইউ ও জার্মানি রাশিয়ার উপর নিষেধাজ্ঞা চাপাচ্ছে। ইউক্রেনে রাশিয়ার আরো সামরিক তৎপরতার আশঙ্কা করছে ন্যাটো।
গত কয়েকমাস ধরেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ইউক্রেনে হামলার পরিকল্পনার যে অভিযোগ উঠেছিল, তা তিনি নাকচ করে এসেছেন।
ইউক্রেনের দুটি বিচ্ছিন্ন অঞ্চলে সামরিক ঘাঁটি নির্মাণের অধিকার পেয়েছে রাশিয়া। ওই দুই অঞ্চলের নেতাদের সাথে সই হওয়া নতুন চুক্তির ফলে রাশিয়া এই অধিকার পেয়েছে বলে রাশিয়ার পক্ষ থেকে প্রকাশিত এক নথিতে বলা হয়েছে।