ইসলামের সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শনিবার (২১ এপ্রিল) দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতির
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রপতির মেয়াদ আগামী সপ্তাহে (২৪ এপ্রিল) শেষ হতে চলেছে।
বিগত সময়ে যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছ ভর্তি পরীক্ষায় যুক্ত ছিল, তাদের অংশগ্রহণে ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
রাষ্ট্রপ্রধান আজ এক শোক বার্তায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
২৪ এপ্রিল বেলা ১১টায় নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে। নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের দিনক্ষণ সম্পর্কে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে অবহিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব মো: মাহবুব হোসেন।
রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের সাথে রোববার সন্ধ্যায় বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আলদুহেইলান।
মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করার প্রক্রিয়া ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে করা দুটি রিট একসঙ্গে শুনানির জন্য বুধবার (১৫ মার্চ) দিন ধার্য করেছেন হাইকোর্ট। এদিন বেলা ১১ টায় এ বিষয়ে শুনানি হবে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ মঙ্গলবার রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ চিকিৎসকদের সেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, মেডিক্যাল কলেজকে অর্থ উপার্জনের যন্ত্রে পরিণত না করে মানুষ যাতে স্বল্প খরচে দ্রুত চিকিৎসা সেবা পায় তা নিশ্চিত করতে হবে।
জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে রাজনৈতিক নেতাকর্মীসহ জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেন, জনগণের ভালোবাসা পেতে হলে জনগণকে মূল্যায়ন করতে হবে।