নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী শুক্রবার বিকেলে শপথ নেবেন। বঙ্গভবনে শুক্রবার বিকেল ৪টায় প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠান হবে বলে নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
রাষ্ট্র
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কঠিন পরিস্থিতি মোকাবেলায় সহিষ্ণুতা এবং সমাজে সমতা ও সমৃদ্ধির জন্য শক্তিশালী এবং দৃঢ়চেতা যুব নেটওয়ার্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ বঙ্গভবন থেকে এক অনুষ্ঠানে দেয়া ভার্চুয়াল ভাষণে তিনি এই আহ্বান জানান।
ইরানের পরমাণু কর্মসূচির বিকাশ এবং ভিয়েনায় চলমান পরমাণু আলোচনার বর্তমান অবস্থাকে আমেরিকার জন্য দুর্বিসহ বলে মন্তব্য করেছে চীনের ইংরেজি দৈনিক গ্লোবাল টাইমস।
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সদ্য বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বুধবার সন্ধ্যায় বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্রের ডেনভারে এক বন্দুকধারীর হামলায় চারজন নিহত ও এক পুলিশ কর্মকর্তাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন৷ পরে পুলিশের গুলিতে বন্দুকধারীও মারা যান৷ঘটনার বর্ণনা দিতে গিয়ে ডেনভার পুলিশের প্রধান পল প্যাজেন সাংবাদিকদের বলেন, ‘‘আজ সন্ধ্যায় যে ধারাবাহিক সহিংস অপরাধ ঘটে গেল তার জন্য একজন ব্যক্তি দায়ী৷'' পুলিশ সেই ব্যক্তির নাম, পরিচয় এখনো জানায়নি৷
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, এশিয়া বিশ্বের ভবিষ্যৎ, বাংলাদেশও তাই। তিনি সবাইকে দেশপ্রেম, মর্যাদা ও সততা নিয়ে দেশের জন্য কাজ করার আহ্বান জানান।
যুক্তরাষ্ট্রকে উস্কানিমূলক পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকার জন্য ওয়াশিংটনকে হুঁশিয়ার করে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি মঙ্গলবার মস্কোয় রাশিয়ার প্রতিরক্ষ মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তাদের সাথে এক বৈঠকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ব্লগার অভিজিৎ হত্যাকাণ্ডে জড়িত মেজর জিয়া ও আকরাম অন্য কোনো দেশে গা-ঢাকা দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি জানান, তাদের খোঁজা হচ্ছে।
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে সকল রাজনৈতিক দল ও সুশীল সমাজের সহযোগিতা কামনা করেছেন। তিনি আজ সন্ধ্যায় নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের অংশ হিসেবে প্রথম দিনেই জাতীয় পার্টির সাথে বৈঠকে এ কথা বলেন।
করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমণের জেরে যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে ইসরাইল। সোমবার ইসরাইলের মন্ত্রিসভার এক বৈঠকে এই এই নিষেধাজ্ঞা দেয়ার সিদ্ধান্ত নেয়।