পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
সাম্প্রতিক উপ-নির্বাচনে বিপুল ভোটে জয় লাভের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে লেখা অভিনন্দন বার্তা পাঠানোর জবাবে ড. মোমেনকে ধন্যবাদ জানান তিনি।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
রাষ্ট্র
যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় ফাইজারের আরো ছয় লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ করোনাভাইরাসের টিকা দেশে পৌঁছেছে। সোমবার রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে টিকার চালান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
উপ-নির্বাচনে রেকর্ড ভোটে জয়ী হওয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী এবং তাঁর দল তৃণমূল কংগ্রেসকে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
চীন চলতি সপ্তাহে আরও ১০ লাখ সিনোফার্ম ডোজ টিকা উপহার দিচ্ছে। রবিবার রাতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য নিশ্চিন্ত করেছেন। তিনি জানান, চীন আমাদেরকে আরও ১০ লাখ টিকা উপহার হিসেবে দিবে।
যুক্তরাষ্ট্রে গর্ভপাতে নিষেধাজ্ঞা বিষয়ক এক আইনের প্রতিবাদে হাজার হাজার নারী বিক্ষোভ করেছে। শনিবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য টেক্সাসে কার্যকর হওয়া ওই আইন অনুসারে সন্তান ধারনের ছয় সপ্তাহ পর নারীরা গর্ভপাত করতে পারবে না।
রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ড নিয়ে বিশ্বব্যাপী সমালোচনা শুরুর পর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন শনিবার মুহিবুল্লাহর হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার অঙ্গীকার করেছেন।
যুক্তরাষ্ট্রে শুক্রবার পর্যন্ত কোভিড-১৯ সংক্রমণে প্রাণহানি ৭ লাখ ছাড়িয়ে গেছে, যা রাজধানী ওয়াশিংটনের জনসংখ্যার প্রায় সমান। জনস হপকিনন্স ইউনিভার্সিটির পরিসংখ্যানে এ কথা জানানো হয়।
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকাল ৯টা ১২ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় জিয়াউদ্দিন আহমেদ বাবলু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার রাতে তাঁর যুক্তরাষ্ট্র সফর শেষ করে ওয়াশিংটন ডিসি থেকে ফিনল্যান্ডের হেলসিঙ্কি হয়ে দেশে ফিরেছেন। তিনি নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৬তম অধিবেশন যোগদানসহ অন্যান্য উচ্চ পর্যায়ের আলোচনায় অংশগ্রহণ করেন।
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সরকারের পাশাপাশি বেসরকারি কল্যাণমূলক সংগঠনগুলোকেও প্রবীণদের কল্যাণে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।