কুষ্টিয়া, মেহেরপুর, সিরাজগঞ্জ, রাজবাড়ী, টাঙ্গাইল, পাবনা, বগুড়ার ৩১৫ জন চরমপন্থী স্বাভাবিক জীবনে ফিরতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করেছেন।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
রাষ্ট্র
যুক্তরাষ্ট্র বলেছে, তারা বাংলাদেশের সঙ্গে 'বিস্তৃত ও গভীর' সম্পর্ক বজায় রেখেছে এবং এ সম্পর্ককে আরও এগিয়ে নিতে চায়।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আজ দুপুরে বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈশা ইউসেফ ঈশা আল-দুহাইলান সাক্ষাৎ করেছেন ।
রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের সাথে শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতির প্রেস সচিব মো: জয়নাল আবেদীন জানান, ‘প্রধানমন্ত্রী বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে রয়েছে তার সাম্প্রতিক জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র সফর।’
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, নিরাপদ ও সুষম খাদ্য সুস্থ মানবদেহের জন্য অপরিহার্য, যা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এবং পণ্য ও সেবার মান বজায় রাখতে সঠিক ওজন ও পরিমাপের গুরুত্ব অপরিসীম।
১৯৪৫ সালের ৬ আগস্ট এশিয়ার দেশ জাপানের হিরোশিমা শহরে প্রথম পরমাণু বোমা হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। ওই হামলায় হিরোশিমা শহরটি ধ্বংস হয়ে যায়। এতে নিহত হয় ১ লাখ ৪০ হাজার মানুষ। এর তিনদিন পর জাপানের নাগাসাকি শহরে দ্বিতীয় পরমাণু বোমা হামলা চালায় আমেরিকা।
বাংলাদেশে থাকা রাষ্ট্রদূতদের সব ধরনের নিরাপত্তার ক্ষেত্রে বর্তমান সরকার কোনো শিথিলতা দেখাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর নিজ শহর পাবনায় চার দিনের সফর শেষে আজ দুপুরে ঢাকায় ফিরেছেন। প্রজাতন্ত্রের ২২ তম রাষ্ট্রপতি হিসাবে তাঁকে প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠান এবং পাবনায় বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে কয়েকটি মতবিনিময় সভাসহ কয়েকটি কর্মসূচিতে যোগ দিতে ১৫ মে থেকে রাষ্ট্রপ্রধান চার দিনের সফরে ছিলেন।
রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের পদ শূণ্য ঘোষণা ও নির্বাচন নিয়ে রিট খারিজের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। একইসাথে রিট আবেদনকারীকে এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, আগামীকাল বা রবিবার ঢাকায় কূটনৈতিক মিশনে আনসাররা যে বিকল্প নিরাপত্তা সেবা প্রদান করতে পারে সে বিষয়ে সরকার তথ্য জানাবে।