মহান স্বাধীনতার ৫৩তম বার্ষিকীতে বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৬ মার্চ) ভোর ৫টা ৫৬ মিনিটে দিনের প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
রাষ্ট্র
যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে শক্তিশালী টর্নেডো ও বজ্রঝড়ে অন্তত ২৩ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার গভীররাতে টর্নেডো আঘাত হানে বলে জানিয়েছে বিবিসি।
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো ভূমিকা নিতে জাতিসংঘের বিশেষ দূত নোলিন হেজারকে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
টানা ৪৬ বছর পর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে উদ্বোধন হচ্ছে ‘ওয়াটার কনফারেন্স ২০২৩। স্থানীয় সময় বুধবার জাতিসংঘের প্রধান কার্যালয়ে উদ্বোধন হবে বৈশ্বিক এই আয়োজনের। সমাপনী অনুষ্ঠান হবে ২৪ মার্চ।
রাষ্ট্রপতি পদে মো: সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা প্রজ্ঞাপন স্থগিত চেয়ে করা আবেদন আপিল বিভাগে খারিজ হয়েছে।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি স্কুলের সামনে বন্দুকহামলায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ হামলায় আহত হয়েছে আরও এক শিক্ষার্থী। স্থানীয় সময় সোমবার (২০ মার্চ) অঙ্গরাজ্যটির আর্লিংটন শহরে এ হামলার ঘটনা ঘটে। খবর সিএনএনের।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে আইন কমিশনের প্রতিনিধিদল কমিশনের বার্ষিক প্রতিবেদন- ২০২২ পেশ করেছেন।
দুর্নীতি দমন করতে গিয়ে দুদকের কোনো কর্মকর্তা-কর্মচারী যাতে দুর্নীতির সঙ্গে জড়িত না হয়, সেটা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ রাষ্ট্রপতির কাছে কমিশনের বার্ষিক প্রতিবেদন- ২০২২ পেশ করতে গেলে রাষ্ট্রপতি এই নির্দেশ দেন।
রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের সাথে রোববার সন্ধ্যায় বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আলদুহেইলান।
মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পরমাণু চুল্লি থেকে এখনো পর্যন্ত চার লাখ গ্যালন তেজস্ক্রিয় পানি নির্গত হয়েছে। যুক্তরাষ্ট্রের মিনেসোটা প্রদেশের ওই পরমাণু চুল্লি থেকে বেরোনো তেজস্ক্রিয় পদার্থ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল স্থানীয় প্রশাসনের কাছে।