নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভবনের গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
রায়
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র বাহিনী হামাস ও দখলদার ইসরায়েলিদের মধ্যে দুই মাসের বেশি সময় ধরে চলমান যুদ্ধে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে প্রায় সাড়ে চার হাজার ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
ইসরায়েলি হামলায় আহত আল জাজিরার আরবির সাংবাদিক সামির আবুদাকা মারা গেছেন। ক্যামেরাম্যান হিসেবে কাজ করা সামি ইসরায়েলি হামলায় গুরুতর আহত হয়ে ধ্বংসস্তুপের নিচে আটকে ছিলেন।
ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিনে একটি উদ্বাস্তু শিবিরে অভিযান চালিয়েছে ইসরাইলি বাহিনী। এ সময় স্থানীয় একটি মসজিদে ঢুকে মাইকে ইহুদিদের প্রার্থনা সংগীত গাইতে দেখা গেছে ইসরায়েলি এক সেনাকে। সেসময় মসজিদের ভেতরেও দাঁড়িয়ে ছিলেন বেশ কয়েকজন সেনা। এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাতে জানাজার নামাজ জুম্মার নামাজের পর কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। এরপর নগরীর টমসমব্রিজ কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। এর হোমপেজে ফিলিস্তিনি জনগণের সমর্থনে একটি বার্তা দেওয়া হয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আন্তর্জাতিক চাপ সত্ত্বেও জয়ী না হওয়া পর্যন্ত তারা গাজা যুদ্ধ চালিয়ে যাবে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বলেছেন, আন্তর্জাতিক সমর্থন থাকুক বা না থাকুক গাজায় যুদ্ধ চলবে।
দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে শীতের প্রকোপে তাপমাত্রা কমে ১০.৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। এ জেলায় কয়েকদিন ধরে তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে।
গাজায় স্থল অভিযানে বড় ধরনের ধাক্কা খেয়েছে ইসরায়েলি সেনা বাহিনী। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে এক দিনেই এলিট গোলানি ব্রিগেডের ১ কমান্ডারসহ ১০ সেনা হারিয়েছে দখলদার দেশটি।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) কর্তৃক সাতক্ষীরা জেলায় বায়ু বিদ্যুৎকেন্দ্র এবং নোয়াখালী জেলায় সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ট্যারিফ অনুমোদন দিয়েছে সরকার।