বরিশাল সিটি কর্পোরেশনের ১২৬টি কেন্দ্রের মধ্যে ৪০ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এই কেন্দ্রগুলোতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত পেয়েছেন ৩৩,৮৭৯ ভোট।
রিশা
বরিশালে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি ফয়জুল করীমের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে। এসময় তার চার সমর্থক আহত হয়েছেন।
নতুন জনপ্রতিনিধি বেছে নিতে বরিশাল ও খুলনা সিটি করপোরেশনের ভোট দিচ্ছেন দুই নগরীর আট লাখের বেশি ভোটার। জাতীয় নির্বাচনের ছয় মাস আগে এ নির্বাচনে সবার নজর থাকবে ভোটের হারের দিকে।
শিল্প নগরী খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোট আজ। এরই মধ্যে ভোট গ্রহণের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদেরও।
আগামীকাল সোমবার (১২ জুন) খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় বাংলাদেশ ব্যাংক সবধরনের ব্যাংক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ।
বরিশাল নগরীতে বিশেষ মহড়া দিয়ে কঠোর নিরাপত্তার বিষয়টি জানান দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সোমবার (১২ জুন) বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পঞ্চম পরিষদের নির্বাচন হবে। শেষ হয়েছে সব প্রস্তুতি। রবিবার (১১ জুন) বেলা সাড়ে ১১টা থেকে বরিশাল শিশু একাডেমি প্রাঙ্গণ থেকে ইভিএম বণ্টন করা হয়েছে।
বরিশাল সিটি নির্বাচন উপলক্ষে দেড় হাজার ইভিএমসহ নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। রোববার (১১ জুন) দুপুরে শহরের শিল্পকলা একাডেমি থেকে এসব মেশিন বুঝে নেন প্রিজাইডিং অফিসার।
আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে সব ধরনের নাশকতা প্রতিরোধ ও আইনশৃংখলা নিয়ন্ত্রণে রাখতে প্রায় সাড়ে ৪ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।
বরিশাল সিটি কর্পোরেশনের স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান রুপনকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করছে বিএনপি। শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে রুপনকে আজীবন বহিষ্কার করা হয়।