রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ক্রাসনোদারে সামরিক অভিযানের দায়িত্বে থাকা একজন রুশ সাবমেরিন কমান্ডারকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। সকালে মর্নিং ওয়াকে বের হলে সে সময় তাকে গুলি করা হয়।
রুশ
ইউক্রেনে রুশ আগ্রাসনের ৫০০ তম দিনে, শনিবার সকালের ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সেনাদের ধন্যবাদ জানান
সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের পূর্ণ সদস্যপদ পেল ইরান। মঙ্গলবার ২৩তম ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে এটি ঘোষণা করেন। পাশাপাশি এসসিওর সদস্য হল বেলারুশও।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ক্রামাতোরস্ক শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৪ বছর বয়সী দুই যমজ বোন রয়েছে।
রাশিয়ার ভাড়াটে যোদ্ধা বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বেলারুশে পৌঁছেছেন জানিয়ে দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, তার দেশ বাহিনীটির জন্য একটি সেনা ক্যাম্প ছেড়ে দিতে প্রস্তুত।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ‘পূর্ণ সমর্থন’ ঘোষণা করেছেন। রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ মস্কোর বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ ঘোষণা করার পর পুতিনের প্রতি ওই সমর্থন জানান এরদোগান।
বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেংকো মঙ্গলবার নিশ্চিত করেছেন রাশিয়া থেকে পারমাণবিক ‘বোমা ও ক্ষেপণাস্ত্র’ তার দেশের মাটিতে এসে পৌঁছতে শুরু করেছে। রুশ এক টিভির সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি একথা প্রকাশ করেন।
রাশিয়ার দখলে থাকা অঞ্চল পুনরুদ্ধারে পালটা আক্রমণ চালাচ্ছে ইউক্রেন। চলতি সপ্তাহে শুরু হওয়া এই হামলায় বেশ সফলতাও পাচ্ছে ইউক্রেন। রাশিয়ার দখলে থাকা বেশ কিছু এলাকাও নিজেদের দখলে নিয়েছে ইউক্রেন বাহিনী।
আগামী মাসে (জুলাইতে) বেলারুশে রাশিয়ার ট্যাকটিক্যাল পরমাণু অস্ত্র মোতায়েন করা হবে বলে ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি গতকাল (শুক্রবার) কৃষ্ণসাগর তীরবর্তী অবকাশযাপন কেন্দ্র সোচিতে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশিঙ্কোর সাথে এক বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান।
কিয়েভে থাকা ইউক্রেনের বাহিনী বলছে, তারা রাতভর রাজধানীজুড়ে ৩৬টি রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে।