কেউ যাচ্ছিলেন বাসায়, কেউবা ঘুরছিলেন রাস্তায়। এমন সময় একটি কুকুরের কামড়ে শিশু, নারী ও পুরুষসহ অন্তত ৩৩ জন আহত হয়ে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে প্রায় সাড়ে ৭টা পর্যন্ত কুমারখালী শহরের হলবাজার, আমতলা, ইন্দ্রা মোড়সহ বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে। আহতরা কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
- ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের
- * * * *
- তিলকের সেঞ্চুরিতেও হার এড়াতে পারল না ভারত, সেমিফাইনালে পাকিস্তান
- * * * *
- হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা: ভারতীয় গণমাধ্যম
- * * * *
- জুলাইয়ের নেতৃত্বের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাহিদের
- * * * *
- পুলিশের পিকআপ ভ্যান চুরির যাওয়ার ঘটনায় এসআইসহ ৪ সদস্য বরখাস্ত
- * * * *
রোগী
রাজধানীর মতিঝিল ইসলামী ব্যাংক হাসপাতালে ১৩ বছর বয়সী এক কিশোরীর মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্বজনদের অভিযোগ, অ্যাপেনডিক্স ফেটে যাওয়ার পর হাসপাতালে ভর্তি করা হলেও সময়মতো অস্ত্রোপচার না করায় মাহিমা নামে ওই কিশোরীর মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, হাসপাতালে আনার সময়ই তার অবস্থা গুরুতর ছিল।
কুষ্টিয়ার মিরপুর উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার সাড়ে ৪ লাখের বেশি মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসা ৫০ শয্যার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অথচ দীর্ঘদিন ধরে ভয়াবহ চিকিত্সকসংকটে জর্জরিত এই স্বাস্থ্য কমপ্লেক্স। উপ-স্বাস্থ্য কেন্দ্রসহ ৪৪ জন চিকিৎসক থাকার কথা থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র সাত জন। ফলে ৩৭টি চিকিৎসক পদই শূন্য রয়েছে। এতে বিপুল জনগোষ্ঠীর চিকিৎসাসেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠানটি।
চাঁপাইনবাবগঞ্জে চলতি মৌসুমে ডেঙ্গু রোগীদের একটি বড় অংশই ‘ডেন-৪’ ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। মূলত এই ভ্যারিয়েন্টের সংক্রমণের কারণেই এবার রোগীদের রক্তের প্লাটিলেট দ্রুত কমে যাচ্ছে।
ডায়াবেটিস হলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।
শীতের শুরু থেকেই অ্যাজমা রোগীদের সাবধান হতে হবে। না হলে বিপদ ঘটতে পারে অর্থাৎ বাড়তে পারে শ্বাসকষ্টের সমস্যা। এক্ষেত্রে অ্যাজমা রোগীদের ঠিক কোন কোন টিপস মেনে চলা উচিত সুস্থ থাকতে, এ বিষয়ে জানিয়েছেন ভারতীয় চিকিৎসক ডা. রুদ্রুজিৎ পাল।
লালমনিরহাটে শীতের তীব্রতায় হাসপাতালে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগী। শিশুদের ঠাণ্ডাজনিত রোগ, শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু ও বয়স্ক রোগীদের ভর্তি হতে দেখা গেছে। প্রতিদিন আক্রান্ত হয়ে গড়ে ৮-১০ জন শিশু রোগী শিশু ওয়ার্ডে ভর্তি হয়েছে।
শীতের শুরু থেকেই অ্যাজমা রোগীদের সাবধান হতে হবে।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এদিকে সব শেষ তথ্য অনুযায়ী গত বুধবার মেডিকেল কলেজ হাসপাতালে ৮৫ জন ডেঙ্গু রোগীসহ বিভাগের বিভিন্ন সরকারী হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন ৩২৯ জন রোগী।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রুবিনা (৫৫) নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি রাজশাহীর চারধাট উপজেলার বাসিন্দা।