রোহিঙ্গা জনগোষ্ঠীর নিজ ভূমিতে ফিরে যাওয়ার অধিকার রক্ষার্থে তাদের নিজ দেশে শান্তিপূর্ণ প্রত্যাবাসনের লক্ষ্যে ঢাকায় নবনিযুক্ত চীনের রাষ্ট্রদূতকে প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
রোহিঙ্গা
মিয়ানমারের রাখাইন রাজ্যের দুর্বল রোহিঙ্গা জনগোষ্ঠীকে রক্ষা করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘আরো দায়িত্বশীল হওয়ার’ আহ্বান জানিয়েছেন দেশটির পরিস্থিতি তদন্তের দায়িত্বে থাকা জাতিসঙ্ঘের স্বাধীন কার্যক্রম বিশেষজ্ঞ। তিনি জাতিসঙ্ঘের বিশেষ প্রতিবেদক হিসেবে পরিচিত। নাম টম অ্যান্ড্রুস।
মার্কিন যুক্তরাষ্ট্র কক্সবাজারে ঝুঁকিতে থাকা রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয় দেয়া স্থানীয় বাংলাদেশীদের চাহিদা মেটাতে অতিরিক্ত ৭৫ মিলিয়ন মার্কিন ডলার মানবিক সহায়তা দেবে। খাদ্য ও জ্বালানী মূল্যবৃদ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাওয়ায় এ সহায়তা দেয়া হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আবারো বলেছেন, ‘ঢাকার সিদ্ধান্ত হচ্ছে বাংলাদেশের ভূখণ্ডে আর কোনো রোহিঙ্গাকে গ্রহণ করা হবে না।’
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে জঙ্গি ধরতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে র্যাব। এ সময় জঙ্গিদের সঙ্গে র্যাবের গোলাগুলি চলছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম বলেছেন, কক্সবাজারে রোহিঙ্গা ও আশ্রয়দাতা সম্প্রদায়ের নিরাপত্তা ও নিরাপত্তার সমস্যা মোকাবিলা করা আইন প্রয়োগকারী সংস্থার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ এবং এ ক্ষেত্রে তাদের ভূমিকা খর্ব করা যাবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এপিবিএন নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ তাদের প্রতিবেদনে যা বলেছে, তা তথ্যভিত্তিক নয়। তাদের আরো বেশি করে দেখে এসে এসব প্রতিবেদন করা উচিত।
কক্সবাজার থেকে বাসে করে ঢাকায় আসার পথে সাতশ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। পরে এ সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে ক্যাম্পে ফেরত পাঠানো হয় এসব রোহিঙ্গাদের
জাতিসঙ্ঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর ২০২২ সালে আন্দামান সাগর এবং বঙ্গোপসাগরে বিপজ্জনক সমুদ্র পথে ভ্রমণের চেষ্টা করার সময় রোহিঙ্গা শরণার্থীদের মৃত্যুর সংখ্যার উদ্বেগজনক বৃদ্ধি নথিভুক্ত করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক চুরি, ডাকাতি, খুন-গুম, অপহরণ-মুক্তিপণ কোনোভাবেই করতে দেয়া হবে না। রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।